Home / Entertainment / নতুন গানে রণবীর-রাশমিকার রোম্যান্স ভাইরাল!

নতুন গানে রণবীর-রাশমিকার রোম্যান্স ভাইরাল!

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমাল’। মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘অ্যানিমাল’-এর টিজার। টিজারে রণবীরকে পর্দায় সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে দেখা গেছে। ভয়ংকর, উত্তেজনাপূর্ণ, রক্তাক্ত অ্যাকশন চলচ্চিত্রের পূর্বাভাস পাওয়া যাচ্ছে টিজারে। খুনোখুনি, রক্তারক্তি ভরা টিজারের পর ‘অ্যানিম্যাল’-এর প্রথম গানজুড়ে শুধুই প্রেম। বিধ্বংসী, ভয়ানক চেহারার রণবীর গানটিতে আদ্যোপান্ত প্রেমিক।

এ সিনেমার ‘হুয়া ম্যায়’ গানে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন রাশমিকা-রণরীর। এ গানে একের পর এক চুমুর দৃশ্যে দেখা যাবে রণবীর ও রাশমিকাকে। টিজার মুক্তির পরই ভাইরাল হওয়া দৃশ্য ও গান থেকে এমন ধারণা করা হচ্ছে।

রণবীরের সঙ্গে রাশমিকার প্রেমের সম্পর্ক মানতে নারাজ পরিবার। রণবীরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় নির্লজ্জ, বেহায়া, কটাক্ষের তোয়াক্কা না করেই চুমুর সাগরে ডুব দিলেন রাশমিকা। সেই দৃশ্যটি পরিবার ও পরিবারের খুদে সদস্যরা হাঁ করে দেখল।

গানের দৃশ্যে দেখা গেছে- তোয়ালে পরে বিমানের ককপিটে চুমু খাচ্ছেন রণবীর রাশমিকাকে। এরপর প্রাইভেট জেটে প্রেমিকাকে নিয়ে রূপকথার রাজ্যে পাড়ি দিলেন রণবীর। সবার নজর এড়িয়ে বরফ ঢাকা পাহাড়ে জমবে এই জুটির প্রেম, তারপর সেখানে লুকিয়ে বিয়ে। লাল-সাদা শাড়িতে সুন্দরী কনে রাশমিকা আর সাদা কুর্তা-পাজামাতে রণবীর। মন্দিরে মালাবদল, সাত পাক ঘুরে সাত জন্মের বাঁধনে বাঁধা পড়া।

পরিচালক সন্দীপ ভাঙ্গার ‘অ্যানিমাল’ সিনেমায় রণবীরের বাবার চরিত্রে রয়েছেন অনিল কাপুর। ভিলেন হিসেবে হঠাৎ দেখা যায় ববি দেওলকেও। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *