Home / Entertainment / নতুন কোনো কাজের প্রস্তাব পাচ্ছেন না অর্চনা

নতুন কোনো কাজের প্রস্তাব পাচ্ছেন না অর্চনা

ভারতের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান দ্য কপিল শর্মা শো-এর বিচারকের আসনে বসে অর্চনা পূরণ সিংয়ের প্রাণখোলা হাসি দর্শকদের কাছে খুবই পরিচিত। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তার নতুন সিনেমা টোস্টার-এর প্রচারণায় এসে তিনি জানালেন, কেন এতদিন তাকে বড় পর্দায় দেখা যায়নি এবং কেন ধীরে ধীরে নির্মাতারা তাকে সিনেমার প্রস্তাব দেওয়া বন্ধ করে দেন।

অর্চনা বলেন, অনেকেই মনে করেন কপিল শর্মার শো-তে কাজ করাই হয়ত তার ক্যারিয়ারের পথে বাধা হয়েছে। তিনি জানান, শোটি যখন টিভিতে সম্প্রচার হতো, তখন বছরে প্রায় ১০০টি পর্বের শুটিং করতে হতো। সেই ব্যস্ততার মাঝেই একবার স্কটল্যান্ডে টানা ২৫ দিনের শুটিংয়ের একটি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু শো-এর কাজ ছেড়ে যাওয়া সম্ভব না হওয়ায় তাকে সেটি ফিরিয়ে দিতে হয়।

আরও পড়ুন
আরও পড়ুন

তিনি আরও বলেন, বারবার এভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করার ফলে নির্মাতারা ধরে নেন তিনি আর অভিনয়ে আগ্রহী নন, তাই ধীরে ধীরে অফার আসাও বন্ধ হয়ে যায়। তবে এখন শোটি নেটফ্লিক্সে সিজনভিত্তিক হওয়ায় শুটিংয়ের চাপ কমেছে এবং তার হাতে বাড়তি সময় থাকছে। ফলে দেশের বাইরে গিয়ে নতুন প্রজেক্টে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

নিজের অভিনয়জীবন নিয়ে আক্ষেপ করে অর্চনা বলেন, এখনো তিনি নির্মাতাদের বোঝাতে পারছেন না যে তিনি অভিনয়ে সক্রিয় থাকতে চান। অনেকেই তাকে কেবল শো-তে বসে হাসাহাসি করা একজন মানুষ হিসেবেই দেখেন, একজন অভিনেত্রী হিসেবে গুরুত্ব দিতে চান না।

উল্লেখ্য, ১৯৮৭ সালে নাসিরুদ্দিন শাহ-এর সঙ্গে ‘জালওয়া’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এরপর কুচ কুচ হোতা হ্যায়, দে দানা দান, বোল বচ্চন-সহ বহু জনপ্রিয় ছবিতে পার্শ্ব চরিত্র ও কমেডি ভূমিকায় অভিনয় করেছেন অর্চনা। ২০১৯ সালে তিনি দ্য কপিল শর্মা শো-তে যোগ দেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *