নজরুল পুরস্কার পাচ্ছেন অধ্যাপক রশিদুন্ নবী ও শিল্পী ফাতেমা তুজ জোহরা

Written by

in

এ বছরের ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন অধ্যাপক রশিদুন্ নবী এবং প্রখ্যাত শিল্পী ফাতেমা তুজ জোহরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (২৩ মে) বিকাল ৩টায় তাদের এই পুরস্কার প্রদান করা হবে। এর আয়োজক বাংলা একাডেমি। 

বুধবার (২০ মে) দুপুরে বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অধ্যাপক রশিদুন্ নবীকে নজরুল গবেষণায় বিশেষ অবদানের জন্য এবং শিল্পী ফাতেমা তুজ জোহরাকে নজরুলসংগীত-চর্চায় অনন্য অবদান রাখায় এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। 

অধ্যাপক ড. রশিদুন্ নবী একাধারে একজন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, সংগীতজ্ঞ ও স্বরলিপিকার। সর্বাধিক সংখ্যক নজরুলসংগীতের সংকলনগ্রন্থ ‘নজরুল-সংগীত সংগ্রহ’-এর সফল সম্পাদক তিনি। তিনি একজন মুক্তিযোদ্ধাও। 

আরও পড়ুন
আরও পড়ুন

অন্যদিকে প্রখ্যাত সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা দীর্ঘকাল ধরে নজরুলগীতি ও আধুনিক গান দিয়ে শ্রোতাপ্রিয়। সংগীত পরিবেশনের পাশাপাশি টেলিভিশন ও মঞ্চে উপস্থাপক হিসেবেও তিনি বেশ সমাদৃত। শুধু গানই নয়, সাহিত্যেও রয়েছে ফাতেমা তুজ জোহরার দারুণ অবদান। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি সরকারের সম্মানজনক ‘একুশে পদক’-এ ভূষিত হন। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *