Home / Entertainment / নওয়াজ উদ্দিনের বিরুদ্ধে এবার গৃহপরিচারিকার অভিযোগ

নওয়াজ উদ্দিনের বিরুদ্ধে এবার গৃহপরিচারিকার অভিযোগ

স্ত্রী আলিয়া সিদ্দিকির একাধিক অভিযোগের মধ্যেই এবার বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে তার গৃহ পরিচারিকা স্বপ্না রবিন মাসিহ'র অভিযোগ।  

rnrn

নওয়াজের স্ত্রী আলিয়া সিদ্দিকির আইনজীবী রিজওয়ান টুইটারে একটি ভিডিও শেয়ার করেন, সেখানে দেখা যাচ্ছে তাদের পরিচারিকা স্বপ্না রবিন মাসিহ্ বলছেন তিনি দুবাইয়ে আটকে পড়েছেন। রিজওয়ান তার বিবৃতিতে সেই ভিডিওর প্রেক্ষাপট ও বিস্তারিত তথ্য জানিয়েছেন। রিজওয়ানের বিবৃতিতে স্বপ্নার 'ভুল' নিয়োগ এবং কীভাবে তাকে ভিসা ফি-র অজুহাতে বেতন দেয়া হয়নি, সে সম্পর্কে বিশদ বিবরণ দেয়া হয়েছে।

rnrn

অভিযোগ করা হচ্ছে যে সরকারি নথি অনুযায়ী, স্বপ্নাকে একটি অজানা কোম্পানিতে সেলস ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছিল, কিন্তু তিনি আসলে নওয়াজউদ্দিনের নাবালক সন্তানদের দেখাশোনা করছিলেন, যখন তারা দুবাইয়ে পড়াশোনা করছিল।

rnrn

আইনজীবীকে স্বপ্না জানিয়েছেন, নওয়াজউদ্দিন তাকে দুবাইয়ে 'সম্পূর্ণ পরিত্যক্ত' অবস্থায় রেখেছেন এবং তার বেঁচে থাকার জন্যও 'কোনো খাবার বা অর্থ রাখা নেই'। এই বার্তার সঙ্গে রিজওয়ান কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন, ওই নারীকে যাতে দ্রুত উদ্ধার করা যায়।

rnrn

ভাইরাল হওয়া সেই ভিডিওতে সাহায্য চেয়ে কাঁদতে শোনা যায় স্বপ্নাকে। তাকে নওয়াজের কাছে অনুরোধ করতে শোনা যায় যাতে তাকে তার বকেয়া পাওনা মিটিয়ে দেয়া হয় এবং ভারতে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়।

rnrn

প্রসঙ্গত, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তার স্ত্রীর মধ্যে সমস্যাও বেড়েই চলেছে। বর্তমানে সেটি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাদের বিবাহবিচ্ছেদের মামলা আগেই দায়ের হয়েছিল।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *