Home / Entertainment / ধ্যানের কোর্স করতে নেপালে আমির খান

ধ্যানের কোর্স করতে নেপালে আমির খান

আমির খানের অভিনীত সর্বশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি। তাই নিজেকে তৈরি করতে আপাতত অভিনয় থেকে সাময়িক বিরতিতে রেখেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। 

rnrn

আমির বলেন, বিরতির সময়টা পরিবারের সঙ্গে থাকবেন তিনি। এবার তিনি নেপালে গেলেন ধ্যান বিষয়ে প্রশিক্ষণ নিতে। গতকাল রোববার শুরু হয়েছে ১১ দিনের মেডিটেশন কোর্সটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

rnrn

ধ্যানের কোর্সটিতে অংশ নিতে গতকাল কাঠমাণ্ডুতে পৌঁছান আমির। গতকালই শুরু হয়েছে ১১ দিনের কোর্সটি। 

rnrn

কাঠমাণ্ডু থেকে ১২ কিলোমিটার দূরে বুধনীলকণ্ঠের নেপাল বিপাসনা কেন্দ্রের মেডিটেশন সেন্টারে কোর্স করছেন আমির। এটি নেপালের সুপরিচিত একটি মেডিটেশন সেন্টার।

rnrn

এই কেন্দ্রের একজন কর্মকর্তা জানান, ‘বিমানবন্দর থেকে সরাসরি আমির এখানে এসেছেন, মেডিটেশন সেশন শুরু করেছেন।’

rnrn

মেডিটেশন কোর্স করা নিয়ে আমির খানের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিনেতার সংশ্লিষ্ট সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, মানসিক প্রশান্তির জন্যই আমিরের এই নেপাল-যাত্রা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *