Home / Entertainment / ‘ধুম’ সিনেমার চতুর্থ কিস্তি নিয়ে আসছেন রণবীর, নায়িকা কে?

‘ধুম’ সিনেমার চতুর্থ কিস্তি নিয়ে আসছেন রণবীর, নায়িকা কে?

২০০৪ সালে ‘ধুম’ সিনেমার প্রথম কিস্তি মুক্তির পরই সাড়া ফেলে। তখন ছবিটির খলচরিত্রে দেখা যায় জন আব্রাহামকে। পরে মুক্তি পায় ছবিটির আরও দুই কিস্তি। সেগুলোতে খলচরিত্রে অভিনয় করেন হৃতিক রোশন ও আমির খান। ২০১৩ সালে ‘ধুম ৩’ মুক্তি পায়। এরপর এক দশক পেরিয়ে গেলেও ছবিটি নিয়ে নতুন খবর জানা যায়নি। মুক্তির অপেক্ষায় আরও তিন সিনেমা।

গত মাসে জানা যায়, ‘ধুম ৪’-এর খলচরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা সুরিয়াকে। তবে এবার জানা গেল, সুরিয়া নন, ছবিটির খলচরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।

যশ রাজ ফিল্মসের আলোচিত ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে রণবীরই থাকছেন। যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ছবিটির খলচরিত্রে দেখা যাবে রণবীরকেই।

জানা গেছে, এখন ‘ধুম ৪’ সিনেমার প্রাক্-প্রস্তুতির কাজ চলছে। ২০২৫ ও ২০২৬ সালে চলবে ছবিটির শুটিং। প্রযোজক আদিত্য চোপড়া ছবিটি নিয়ে তাড়াহুড়া করতে চান না। তাই দীর্ঘদিন ধরে ছবির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে।

ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, রণবীরের সঙ্গে আদিত্য ছবিটি নিয়ে অনেক দিন ধরে আলোচনা করেছেন। এরপরই ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ে সম্মতি দিয়েছেন তিনি। তবে ছবিতে রণবীর ছাড়া আর কোনো তারকাকে দেখা যাবে, তা জানা যায়নি।

উল্লেখ্য, রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল পার্ক’, ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *