Home / Entertainment / দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন আলিয়া?

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন আলিয়া?

কিছু দিন আগেই মেয়ে রাহা কাপুরের জন্মদিন উদযাপন করেছেন বলিউডের জনপ্রিয় জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। এরই মধ্যে নায়িকার দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে জল্পনা শুরু হয়েছে।

rnrn

গুঞ্জন শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তান নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন ‘রণলিয়া’ জুটি। প্রথম সন্তানের এক বছরের মধ্যে ফের মা হওয়ার বিষয়টিকে নেটিজেনদের অনেকেই স্বাভাবিকভাবে নিয়েছেন।

rnrn

‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনে এসে সম্প্রতি আলিয়ার মা হওয়ার জল্পনাকে আরও উসকে দিয়েছেন রাহার ফুফু কারিনা কাপুর খান। চলতি সিজনের কফির আড্ডায় আলিয়ার সঙ্গে দেখা গেছে এই অভিনেত্রীকে।

rnrn

শোয়ে মেয়ে রাহার প্রসঙ্গ উঠতে আলিয়া বলেন, আমাদের দুজনের মধ্যে মেয়েকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়। কে বেশিক্ষণ ওর সঙ্গে কাটাব সেই নিয়ে ঝামেলা তৈরি হয়।

rnrn

সেই সময় আলিয়ার কথায় ফোড়ন কেটে কারিনা বলেন, এক কাজ করো— দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দাও। তা হলে দুজনের দুটো সন্তান থাকবে।

rnrn

কারিনার এ কথায় লাজুক হাসি হাসতে দেখা গেছে আলিয়াকে। 

rnrn

২০১৮ সাল থেকে রণবীর-আলিয়ার বন্ধুত্ব, তার পর প্রেম। গত বছরের এপ্রিলেই বিয়ে করেন আলোচিত এই জুটি। বিয়ের দুই মাস যেতেই ঘরে নতুন অতিথি আসার সুখবর দেন আলিয়া। 

rnrn

বিয়ের বছর ঘোরার আগেই গত ৬ নভেম্বর আলিয়া-রণবীবের মেয়ের রাহার জন্ম হয়। চলতি বছরের এপ্রিল মাসে নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন এ তারকা জুটি।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *