Home / Entertainment / দ্বিতীয় বিয়ের এক বছর না যেতেই অভিনেত্রী দিলজিতের বিচ্ছেদ

দ্বিতীয় বিয়ের এক বছর না যেতেই অভিনেত্রী দিলজিতের বিচ্ছেদ

দ্বিতীয় বিয়ের এক বছর না যেতেই সংসার ভাঙল ভারতের টিভি অভিনেত্রী দিলজিৎ কৌরের। বিয়ের মাত্র এক বছরের মাথায় ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী ও তার স্বামী নিখিল প্যাটেল। ইতোমধ্যে নিজেদের আলাদা হওয়ার কারণও জানিয়েছেন অভিনেত্রীর স্বামী।

rnrn

ভারতের সংবাদমাধ্যমের খবর, দিলজিতের স্বামী নিখিল সাক্ষাৎকারে জানান― চলতি বছরের জানুয়ারিতে ছেলে জয়দনকে সঙ্গে করে কেনিয়া থেকে ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিলজিৎ। আর এ কারণেই বিচ্ছেদ হয়েছে তাদের।

rnrn

নিখিল প্যাটেল বলেন, আমরা দুজনই উপলব্ধি করতে পেরেছি যে, আমাদের পারিবারিক বন্ধন শক্ত হয়নি, ঠিক যতটা আমরা আশা করেছিলাম। এদিকে কেনিয়ায় স্থায়ী হওয়া অনেক কঠিন হয়ে পড়েছিল দিলজিতের জন্য। গত বছরের মার্চে মুম্বাইয়ে ভারতীয় রীতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। বিয়ের শুধু সাংস্কৃতিক গুরুত্ব ছিল, আইনিভাবে নয়। কারণ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল যে দিলজিৎ কেনিয়াতে চলে যাওয়ার আগে তার পরিবারকে আশ্বস্ত করা। কিন্তু আমাদের চেষ্টার পরও কেনিয়ার লাইফস্টাইলে নিজেকে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জের হয়ে পড়ে দিলজিতের। আবার ক্যারিয়ার ও ভারতীয় জীবনকে ভীষণ অনুভব করছিল সে। ফলে পারিবারিক জীবন ক্রমশ জটিল হয়ে উঠছিল।

rnrn

তিনি আরও বলেন, দিলজিৎ আমাকে জানিয়েছেন, প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য শুধু কেনিয়াতে যেতে পারেন। এ ছাড়া সেখানে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। দিলজিতের সব জিনিসপত্র আমি গুছিয়ে নিরাপদে রেখেছি। আমি মনে করি তার ভারত ফেরত যাওয়া আমাদের সম্পর্কে বিচ্ছেদের চিহ্ন। আর সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক পোস্টগুলো বিভ্রান্ত করছে আমার চারপাশের মানুষদের।

rnrn

এ ছাড়া নিখিল জানান, দিলজিৎ তার কাছে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বলে ভুল ব্যাখ্যা ছড়ানোর চেষ্টা করছেন। এতে তার পরিবার, বন্ধুবান্ধব হয়রানি হচ্ছে। দিলজিৎ এসব বন্ধ করবেন বলেও আশা রাখেন তার স্বামী।

rnrn

এদিকে বিচ্ছেদ নিয়ে দিলজিতের কোনো বক্তব্য পাওয়া না গেলেও ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানতে চেয়েছেন, বিয়েবহির্ভূত সম্পর্ক নিয়ে নেটিজেনদের ভাবনা কী? এ জন্য কাকে দোষারোপ করা যায়? দ্য গার্ল, দ্য হাজব্যান্ড ও দ্য ওয়াইফ, তিনটি থেকে যে কোনো একটিকে বেছে নিতে বলেন অভিনেত্রী।

rnrn

প্রসঙ্গত, ২০০৯ সালে অভিনেতা শালীন ভানতের সঙ্গে প্রথম বিয়ে হয় অভিনেত্রী দিলজিতের। সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। কিন্তু দাম্পত্যজীবনের মাত্র ছয় বছর পর, অর্থাৎ ২০১৫ সালে বিচ্ছেদ হয় তাদের। আর পরে নিখিল প্যাটেলের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *