Home / Entertainment / দ্বিতীয় অধ্যায়, নতুন সূচনা: পরীমনি

দ্বিতীয় অধ্যায়, নতুন সূচনা: পরীমনি

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমনি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে অভিনয়ে নিয়মিত হচ্ছেন তিনি। এরই মধ্যে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়।

সোমবার (২ অক্টোবর) প্রথম প্রহরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে খবরটি প্রকাশ করেন পরীমনি। দিলেন আরও একটি সুখবর। নতুন একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেটা নির্মাণ করবেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। 

ছবিতে দেখা যায়, চিত্রনাট্য হাতে হাস্যোজ্জ্বল পরী। তার পাশে দাঁড়িয়ে আছেন নির্মাতা অনম বিশ্বাস। তেমন কিছু খোলাসা না করে পরী বলেছেন, ‘দ্বিতীয় অধ্যায়। নতুন সূচনা। বিস্তারিত আসছে। আল্লাহ ভরসা।’

আরও পড়ুন:

অন্যদিকে পরীকে কাস্ট করতে পেরে নির্মাতাও বেশ উচ্ছ্বসিত। সেটা টের পাওয়া গেল পরীর পোস্টের কমেন্ট বক্সেই। সেখানে অনম বিশ্বাস লিখেছেন, ‘আমি নিশ্চিত তুমি দারুণ করবে। এই চরিত্রের জন্য তুমিই সেরা।’

জানা গেছে, কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ অবলম্বনে নির্মিত হবে সিরিজটি। যেখানে উঠে আসবে ভালোবাসা, অতীত, অপরাধ ইত্যাদির সমন্বিত এক উপাখ্যান। চলতি মাসের শেষ সপ্তাহে সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য নির্মাতার মুঠোফোনে কল দেওয়া হলেও সাড়া মেলেনি। শোনা যাচ্ছে, তার নতুন এই সিরিজে পরীমনির সঙ্গে শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু ও জিয়াউল হক পলাশকে দেখা যাবে।

উল্লেখ্য, গত মাসেই নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন পরীমনি। একটি সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’; নির্মাণে রেজা ঘটক। অন্যটির নাম ‘খেলা হবে’; পরিচালনায় তানিম রহমান অংশু।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *