
স্বৈরশাসক শেখ হাসিনাকে অন্ধ সমর্থন তার ন্যায়-অন্যায় সব ধরনের কাজের সমর্থক যে ক’জন শিল্পী রয়েছেন তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী সোহানা সাবা। অসংখ্য ছাত্র-জনতা হত্যার পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাকে সমর্থন দিয়ে গেছেন এ অভিনেত্রী।
rnrn
সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে চেয়েছিলেন মনোনয়ন। বর্তমানে দেশের পট পরিবর্তনের পর থেকেই অনেকেই রয়েছেন আত্মগোপনে, কেউ আছেন দল পরিবর্তনে ব্যস্ত। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই বেশ গুটিয়ে গেছেন সাবা। নেটিজেনদের রোষানল থেকে বাঁচতে খুব একটা সরব নন কোনো সামাজিক মাধ্যমেও।
rnrn
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে জানিয়েছেন, সেদেশে কাজের সুযোগ পেলে তিনি দেশ ছেড়ে দেবেন। বলেছেন, ‘ভারতে কাজ করার সুযোগ পেলেই সেখানে চলে যাব।’
rnrn
আনন্দনগর প্রতিবেদক





