
বলিউডের ‘কুইন’ তিনি। অভিনয় ও ব্যক্তিত্ব— দুই মিলিয়েই নিজের জায়গা তৈরি করেছেন বিনোদন জগতে। বলিপাড়া তিনি এক ও অদ্বিতীয়। নারীকেন্দ্রিক ছবির মুখ, অন্যতম সফল অভিনেত্রী কঙ্গনা রানাউত।
rnrn
অতীতে আদিত্য পাঞ্চোলি, হৃতিক রোশনের মতো অভিনেতাদের সঙ্গে তার নাম জড়িয়েছে বটে। তা নিয়ে কম জলঘোলাও হয়নি। তার পরে অবশ্য কঙ্গনার প্রেমজীবন নিয়ে তেমন কোনও উচ্যবাচ্য শোনা যায়নি। সেই কঙ্গনাই এ বার বিলি করছেন বিয়ের কার্ড। তবে কি প্রেমের সিঁড়ি টপকে একেবারে ছাঁদনাতলায় যাচ্ছেন অভিনেত্রী?
rnrn
সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা গিয়েছে, সাংবাদিকদের বিয়ের কার্ড বিলি করছেন কঙ্গনা। বিয়ের কার্ড বিলি করেই ক্ষান্ত হননি অভিনেত্রী, সবাইকে সেই অনুষ্ঠানে আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। কঙ্গনার এই কীর্তি দেখে অনুরাগীরা আঁচ করেন, নিশ্চয়ই কোনও সুখবর ঘোষণা করতে চলেছেন অভিনেত্রী। শেষমেশ হলও তাই। সুখবরই ঘোষণা করলেন অভিনেত্রী। তবে নিজের বিয়ের নয়, নিজের আসন্ন ছবির।
rnrn
আগামী ২৩ জুন মুক্তি পেতে চলেছে কঙ্গনা প্রযোজিত ছবি ‘টিকু ওয়েডস শেরু’। তার আগে ১৪ জুন মুক্তি পেতে চলেছে ছবির প্রচার ঝলক। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন কঙ্গনা।
rnকঙ্গনার প্রযোজিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি ও অভনীত কৌর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছবির পোস্টার শেয়ার করেন কঙ্গনা। এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবি।
অনলাইন ডেস্ক





