Home / Entertainment / ‘দুষ্টু কোকিল’ গানে শাকিব প্রসঙ্গে যা বললেন মিমি

‘দুষ্টু কোকিল’ গানে শাকিব প্রসঙ্গে যা বললেন মিমি

রাইহান রাফি পরিচালিত শাকিব খানের ‘তুফান’ ঝড় তুলেছে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে। সিনেমাটি দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড গড়েছে। সিনেমাটির গান দুটো সুপারহিট। গান দুটোতেই কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী রয়েছেন। বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে উঠে এসেছে ‘দুষ্টু কোকিল’। 

rnrn

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘তুফান’ সিনেমা নিয়ে কথা বলেছেন মিমি চক্রবর্তী।

rnrn

সাক্ষাৎকারে মিমি বলেন, ‘অনেক দিন পরে বাণিজ্যিক বাংলা ছবির গান এত জনপ্রিয় হল।‘তুফান’ শাকিব খানের ছবি জেনেই কাজ করেছি আমি। কিন্তু ছবির মেকিং এত ভাল হবে ভাবিনি। পরিচালকের ভাবনায় শাকিব একদম আলাদা হয়ে এসেছে। এই ছবি বাংলাদেশের কুড়ি বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।’

rnrn

‘তুফান’ নিয়ে বাংলাদেশের আবেগের কথা উল্লেখ করে অভিনেত্রী জানালেন, ‘শুধুমাত্র ‘তুফান’ ছবি দেখার জন্য বাংলাদেশে নতুন প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু ভাল কাজকে দারুণ ভাবে গ্রহণ করতে জানে। এসি ছাড়া হলে এই গানের সঙ্গে অসংখ্য লোক নাচছে। আর আমাদের এখানে গান শুনে খারাপ মন্তব্য করতে ব্যস্ত লোকে।’

rnrn

শাকিব প্রসঙ্গে মিমি জানান, কাজের সুত্রেই বন্ধুত্ব হয়েছে। কাজ করার সঙ্গে সঙ্গে নিজেদের ধর্মের ভিন্ন-অভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তারা। মিমি এখন নিরামিষ খান। সেই নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন শাকিব। “শাকিব বেশ আন্তরিক’, যোগ করলন মিমি।

rnrn

কিন্তু শাকিব যখন বন্দুক দেখিয়ে নাচতে বললেন? এমন প্রশ্ন শুনেই হেসে উঠলেন ‘বোঝে না সে বোঝে না’র নায়িকা। জানালেন, ছবির কোনও দৃশ্যে প্রেমিক যখন কোনও অন্য পুরুষকে কাছে ঘেঁষতে দেয় না, বন্দুক নিয়ে পৌরুষ দেখায়, সেই নাটকীয়তা তার বেশ লাগে।

rnrn

তিনি খেয়াল করেছেন,‘বাঙালিরা নাকউঁচু হয়ে যাচ্ছে। ভেবেই নিচ্ছে নাচ-গান খারাপ। বলছে বাণিজ্যিক ছবি দেখে না। তা হলে ‘দুষ্টু কোকিল’, ‘উরা ধুরা’ কারা দেখছে?’

rnrn

মিমি জানান , ‘দুষ্টু কোকিল’-এর দর্শকসংখ্যা কোটি পেরিয়ে গেলেও সম্প্রতি ইন্ডাস্ট্রির এক পরিচালক সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দাবি করেছেন এ বছর দর্শকের দেখার বিচারে সেরা গানই যে ‘দুষ্টু কোকিল’, তা বলা যাচ্ছে না। এখনও সেরা হওয়ার সম্ভাবনা আছে এমন গান আসতে পারে। 

rnrn

জানা গেছে, শুক্রবার সিনেমাটি একযোগে মুক্তি পাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এরই মধ্যে আরও একটি ইতিহাস গড়ার রেকর্ডের কথা জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *