Home / Entertainment / দুই পথে সোহিনী ও রণজয় 

দুই পথে সোহিনী ও রণজয় 

সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু প্রেম-সম্পর্ক নিয়ে বরাবরই অকপট। দীর্ঘ চার বছর সম্পর্ক থাকার সময় তাদের বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সব জায়গায় একসঙ্গে দেখা যেত। গত বছর তাদের সম্পর্ক ভাঙার ইঙ্গিত পাওয়া যায় অভিনেত্রীর একটি পোস্টে। এবার শোনা যাচ্ছে, পাকাপাকিভাবে তাদের পথ আলাদা হচ্ছে।

rnrn

আনন্দবাজার পত্রিকার অনলাইনে বলা হয়েছে- সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু সম্পর্ক ভাঙার কারণ- দুজনেই নতুন সম্পর্কে জড়িয়েছেন। সোহিনী নাকি তার কোনো সহঅভিনেতার সঙ্গে জড়িয়েছেন। অন্যদিকে রণজয় নাকি ছোটপর্দার এক অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছেন। সোহিনী বা রণজয় কেউ এখনই এ বিষয়ে কথা বলতে চাননি।

rnrn

প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের সময় তারা লিভ ইন করতেন। দুই বাড়িতেও দুজনের অবাধ যাতায়াত ছিল কিন্তু শেষপর্যন্ত মান-অভিমান, ঝগড়ার পাহাড় ডিঙিয়ে তারা আর এক হলেন না। কয়েক দিন ধরেই যে ফিসফাস শোনা যাচ্ছিল সেটা নাকি সত্যি।

rnrn

সোহিনী সরকার বর্তমানে ওয়েব সিরিজ, সিনেমা মিলিয়ে একের পর এক প্রজেক্টে কাজ করে চলেছেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *