Home / Entertainment / দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে হাজির পথিক নবী

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে হাজির পথিক নবী

দীর্ঘ ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এক সময়কার জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী। তবে দীর্ঘদিন কোনো নতুন গান প্রকাশ করেননি এ শিল্পী। তবে স্টেজে নিয়মিত পাওয়া গেছে তাকে। পাশাপাশি নিজের স্টুডিওতে গানের কথা-সুরের কাজ করেছেন নিয়মিত। এরইমধ্যে অনেক গান জমা হয়েছে। সেগুলো প্রকাশ করবেন দ্রুতই।

সম্প্রতি নতুন গান নিয়ে এলেন শ্রোতাদের জন্য। ‘ভুল’ শিরোনামে এ গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন জনি। গত বৃহস্পতিবার জে জে রেকর্ডস বিডি থেকে প্রকাশ হয়েছে তার নতুন গান ‘ভুল’। 

এ প্রসঙ্গে পথিক নবী বলেন, ‘স্বাস্থ্যসম্মত কিছু ভুল ভালোই লাগে। কিন্তু জোড়াতালি, জোর-জবরদস্তির পিরিত বলেন আর মাতব্বরিই বলেন, ভালো লাগে না। সে প্রেক্ষাপট নিয়েই এ গান। নতুন গান প্রকাশের স্বাদ সব সময়ই অন্য রকম। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।’ এদিকে পথিক নবী জানান, নিজের করা কথা-সুরের পাশাপাশি এখন থেকে অন্যের কথা-সুরেও গান গাইবেন তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *