Home / Entertainment / দীপিকার পাশে দাঁড়ালেন অজয় দেবগন

দীপিকার পাশে দাঁড়ালেন অজয় দেবগন

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় ‘অ্যানিমেল’খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মধ্যে চলা টানাপোড়েনের কথা এখন কারও অজানা নয়। ২০ কোটি টাকা পারিশ্রমিক চাওয়ায় অভিনেত্রীকে বাদ দিয়ে মাত্র ৪ কোটি টাকার বিনিময়ে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে সিনেমায় কাস্ট করেছেন পরিচালক। তবে শুধু পারিশ্রমিক নয়, আরও একটি কারণে দীপিকাকে ছবি থেকে বাদ দিয়ে দিয়েছেন পরিচালক।

দীপিকা মা হওয়ার পর ৮ ঘণ্টার বেশি কাজ করতে নারাজ। কারণ ৮ ঘণ্টার বেশি তিনি কাজ করবেন না— এই মর্মে সিনেমাটিতে কাজ করার জন্য রাজি হয়েছিলেন। তবে দীপিকার এ কথা একেবারেই মানতে নারাজ ছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি। দীপিকার এই শর্তগুলোকে শুধু নারীবাদী বলে দাগিয়ে দিয়ে তাকে সিনেমা থেকে বাদ দিয়ে দেন সন্দীপ।

বেশিরভাগ সৎ চলচ্চিত্র নির্মাতার এই প্রস্তাবে অসুবিধা হওয়ার কথা নয়। যে কোনো ক্ষেত্রেই মায়েরা ৮ থেকে ৯ ঘণ্টার শিফটে কাজ করেন— এটিই স্বাভাবিক।

অজয় দেবগন, অভিনেতা

তবে দীপিকার ৮ ঘণ্টার কাজের বিষয়টিকে পরিচালক যতই নারীবাদ বলে আখ্যা দিন না কেন, এ ব্যাপারে এবার দীপিকার পাশেই দাঁড়ালেন বলিউড অভিনেতা অজয় দেবগন। 

আরও পড়ুন

সম্প্রতি ‘মা’ সিনেমার ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন অজয় দেবগন ও কাজল। অনুষ্ঠানে কর্মরত মায়েদের আট ঘণ্টা কাজের ব্যাপারে জিজ্ঞাসা করায় কাজল বলেন, ‘আমার মনে হয় এটা খুব ভালো প্রস্তাব।’

তবে কাজল আরও কিছু বলার আগেই তাকে থামিয়ে দিয়ে অজয় দেবগন বলেন,  এতে খারাপ কিছু নেই। বেশিরভাগ সৎ চলচ্চিত্র নির্মাতার এই প্রস্তাবে অসুবিধা হওয়ার কথা নয়। যে কোনো ক্ষেত্রেই মায়েরা ৮ থেকে ৯ ঘণ্টার শিফটে কাজ করেন— এটিই স্বাভাবিক।’

এদিকে দীপিকা পাড়ুকোনের সিনেমা থেকে চলে যাওয়ার পর পরিচালক দাবি করেন, অভিনেত্রী নাকি সিনেমার স্ক্রিপ্ট লিক করে দিয়েছেন। দীপিকাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন— এটাকেই বোধহয় নারীবাদী বলে। একটা সিনেমা বানানোর জন্য একজন পরিচালকের পরিশ্রম বুঝতে পারবেন না আপনারা।’

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *