Home / Entertainment / দীপিকার কণ্ঠস্বর কানে লাগে ফারাহ খানের

দীপিকার কণ্ঠস্বর কানে লাগে ফারাহ খানের

বলিউডের কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমা এখনো দর্শকহৃদয়ে আছে। সেই সিনেমার হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ ঘটে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের।

প্রথম সিনেমাতেই দীপিকার অভিনয় প্রশংসিত হয়েছিল। যদিও অভিনেত্রীর কণ্ঠস্বর নাকি কানে লাগত পরিচালকের। অভিনেত্রীর অডিশনের সময় আওয়াজ একেবারে বন্ধ করে ভিডিও দেখতে হয়েছিল। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে এসে এমন কথা জানান ফারাহ খান।

এ পরিচালক বলেন, দীপিকাকে পর্দায় দেখতে দারুণ লাগে। যদিও অভিনেত্রীর কণ্ঠস্বর কানে লাগে। তার মুখে একটা মাধুর্য রয়েছে। অনেকটা হেমাজির সঙ্গে মিল রয়েছে। সে কারণে সিনেমায় ড্রিমগার্ল বলে পরিচয় দেওয়া হয়। 

তিনি বলেন, কিন্তু দীপিকার কণ্ঠস্বর খুব খারাপ ছিল সেই সময়। তার ওপর উচ্চারণে কর্নাটকের টান, একেবারে দক্ষিণ ভারতীয় উচ্চারণ। সে যা-ই হোক, সিনেমায় ওকে নেব, সেটি ভেবেই নিয়েছিলাম। কিন্তু শুটিংয়ের ভিডিওগুলো আমি আওয়াজ বন্ধ করে দেখতাম। একাধিকবার তাকে তার কণ্ঠস্বর থেকে উচ্চারণের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল বলে জানান ফারাহ খান।

মাস কয়েক আগে সেই দীপিকাই একাধিক দেশে মেটা এআইয়ের কণ্ঠ হয়েছেন। সে প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন বলেন, সত্যিই বিষয়টি বেশ মজার। কারণ আমি অভিনয়জগতে আসার পর আমার কণ্ঠস্বর নিয়ে বহু মশকরা হয়েছিল। আর এখন হঠাৎ আমি মেটা এআইয়ের কণ্ঠ। খুব অদ্ভুত, তাই না।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *