
চলতি বছরে মা হচ্ছেন একাধিক তারকা দম্পতি। দীপিকা-রণবীর থেকে শুরু করে ইয়ামি-আদিত্য। তালিকায় রয়েছে আরও অনেকের নাম। এবার জানা গেল সন্তানের বাবা-মা হতে চলেছেন ইন্ডাস্ট্রির আরও এক স্টার কাপল।
rnrn
গত সেপ্টেম্বরেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা সবাইকে জানান বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রণবীর সিং ও দীপিকার প্রথম সন্তান জন্ম নেবে এ বছরের সেপ্টেম্বর মাসে। ইনস্টাগ্রামে মিষ্টি পোস্ট করে সে কথা নিজেই জানান অভিনেত্রী।
rnrn
অন্তঃসত্ত্বা অভিনেত্রী ইয়ামি গৌতমও। বিয়ের তিন বছরের মাথায় সন্তান আসার খবর দিলেন তারকা জুটি। ইয়ামির আসন্ন সিনেমা ‘আর্টিক্যাল ৩৭০’র ট্রেলার লঞ্চেই স্বামী আদিত্য ধর জানান, ‘বেবি অন দ্য ওয়ে’।
rnrn
‘ফুকরে’ খ্যাত তারকা আলি ফজল এবং অভিনেত্রী রিচা চাড্ডাও স্বাগত জানাবেন তাদের প্রথম সন্তানকে। এবার সেই তালিকায় আরও এক দম্পতি। অভিনেত্রী আমলা পলও অন্তঃসত্ত্বা।
rnrn
এবার জানা গেল, প্রযোজক ও অভিনেতা যশ কুমার এবং অভিনেত্রী নিধি ঝার সংসারে আসছে নতুন অতিথি। যশ ও নিধি দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির চেনা মুখ।
rnrn
সম্প্রতি বেবি বাম্পের ছবি পোস্ট করলেন নায়িকা নিধি এবং তার স্বামী যশ। নীল রঙের পোশাকে দেখা গেল হবু মা নিধিকে। যশ কুমারের দ্বিতীয় স্ত্রী নিধি ঝা। প্রযোজক ও অভিনেতা যশের প্রথম স্ত্রীর একটি কন্যাসন্তান রয়েছে।
বিনোদন ডেস্ক





