Home / Entertainment / দীপিকা-আলিয়া নাকি কারিনা, পারিশ্রমিকের দৌড়ে শীর্ষে কে? 

দীপিকা-আলিয়া নাকি কারিনা, পারিশ্রমিকের দৌড়ে শীর্ষে কে? 

বলিউডে অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের বৈষম্য দীর্ঘ দিনের চর্চা। এ ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রী আছেন যারা সরাসরি স্বীকার করেছেন যে হিন্দি ছবির পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। 

rnrn

শুধু পারিশ্রমিক নয়, বয়স বাড়লেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় নায়কদের; কিন্তু নায়িকাদের ক্ষেত্রে বেশ কয়েক বছর আগেও তেমনটা হতো না। যদিও সময়ের সঙ্গে অনেকটাই বদল এসেছে। সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বেড়েছে অনেকটাই। 

rnrn

সম্প্রতি একটি সংস্থার সমীক্ষা প্রকাশ্যে এসেছে। বলিউডের অভিনেত্রীদের ছবি পিছু পারিশ্রমিকের ওপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করা হয়েছে। 

rnrn

ওই তালিকা দেখা যায়, বর্তমানে বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন দীপিকা পাড়ুকোন। ছবিপ্রতি তার উপার্জন ১৫ থেকে ২০ কোটি টাকা। কয়েক বছর ধরে পারিশ্রমিকের নিরিখে প্রথমসারিতে রয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের দক্ষতার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে দীপিকার পারিশ্রমিকও। চলতি বছরেও একের পর দর্শকদের হিট ছবি উপহার দিয়েছেন তিনি। বছরের শুরুতেই শাহরুখ খানের সঙ্গে ব্লকবাস্টার ‘পাঠান’, ‘জওয়ান’ সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ‘কাল্কি ২৮৯৮ এডি’। এরপর ‘সিংহাম’ ছবিতে দীপিকাকে দেখা যাবে। 

rnrn

পারিশ্রমিকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট। প্রতি ছবিতে ১৫ কোটি উপার্জন করেন পর্দার ‘গাঙ্গুবাই’। বর্তমানে আলিয়া বলিউডের অন্যতম অভিনেত্রী। প্রাথমিকভাবে বলিউডে ‘স্টার কিড’ হিসেবে ট্রোল হলেও একের পর এক ছবিতে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন আলিয়া। তার ‘গাঙ্গুবাই কাঠিয়াবাই’ কিংবা ‘ডার্লিং’ ছবিতে যেমন সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন, তেমনই ‘রকি অর রাণি কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ছবি বক্স অফিসে বেশ সাড়া জাগিয়েছে। 

rnrn

আলিয়া কিংবা দীপিকার চেয়ে অভিনয় জগতে বেশ খানিকটা সময় আগে পা রেখেছেন কারিনা কাপুর। নবাবপত্নী বাণিজ্যিক ছবির সঙ্গেই ‘চামেলি’ কিংবা ‘ওমকারা’-এর মতো ভিন্নধারার সিনেমাতেও দর্শকদের মন জয় করেছেন। বলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিক অনুযায়ী তিনি রয়েছেন তৃতীয় স্থানে। বর্তমানে কারিনা প্রতি ছবির জন্য ৮ থেকে ১১ কোটি টাকা পারিশ্রমিক নেন। 

rnrn

এছাড়া পারিশ্রমিকের নিরিখে বলিউডে চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং পঞ্চমে শ্রদ্ধা কাপুর। ছবির সংখ্যা যাই হোক না কেন, পিছিয়ে নেই কীর্তি সোনান, কিয়ারা আদবানি, কঙ্গনা রানাওয়াত। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *