Home / Entertainment / তৈমুরের জন্মদিনে যা যা আয়োজন করলেন সাইফ-কারিনা

তৈমুরের জন্মদিনে যা যা আয়োজন করলেন সাইফ-কারিনা

তৈমুরের জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছায় ভরিয়ে দেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও সাইফ আলি খানের ভক্ত-অনুরাগীরা। গতকাল সকাল থেকে এ দিন তাদের বাড়িতে হই হই রব পড়ে যায়।

২০১৬ সালের ২০ ডিসেম্বর তৈমুরের আগমন। এখন তার মধ্যে বড়দা সুলভ ভাবও এসেছে। এক সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর জানিয়েছিলেন, তৈমুর নাকি এখন অনেকটাই শান্ত। বরং ছোটভাই জেহ দুষ্টুমিতে ভরিয়ে রাখে সারা বাড়ি।

তৈমুর আলি খানের দেখতে দেখতে আট বছর হয়ে গেল । গতকাল বৃহস্পতিবারই ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাইফ-কারিনার ছেলে। ছেলের অনুষ্ঠান দেখতে পৌঁছে গিয়েছিলেন তারকা দম্পতি। যথারীতি তাদের ক্যামেরাবন্দি করেছেন ফটোসাংবাদিকরা। দুই ছেলের অনুষ্ঠান দেখেই আনন্দিত কারিনার ছবিও এ মুহূর্তে ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্কুলের বার্ষিক অনুষ্ঠানের আনন্দ জারি রইল শুক্রবারও। তৈমুরের জন্মদিন বলে কথা। তৈমুরকে জন্মদিন উপলক্ষে এ দিন বাড়িতেই জন্মদিনের উৎসব পালন করা হয়। নির্দিষ্ট সময়ে হাতে হাত রেখে সোহা আলি খান ও কুণাল খেমুকে সাইফ-কারিনার বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। সেই মুহূর্তও বন্দি করেন ফটোসাংবাদিকরা। জন্মদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন করণ জোহরও। সঙ্গে নিয়ে আসেন দুই ছেলেমেয়ে রুহি ও যশকে।

জন্মদিনে নাকি আমন্ত্রিত শিশুরাও উপহার পেয়েছে তৈমুরের তরফ থেকে। জন্মের পর থেকে সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের ছেলে তৈমুরকে নিয়ে চর্চার শেষ নেই। সে মুচকি হাসলে কিংবা হাত নাড়লেই ক্যামেরাবন্দি করতেন ফটোসাংবাদিকরা। রাতারাতি ভাইরাল হতো সেসব ছবি বা ভিডিও। এখন সামান্য বড় হয়েছে তৈমুর। এখন সে আবার ছোট ভাই জেহর বড়দা। তাই ফটোসাংবাদিকদের সামনে আজকাল ভাইকেই এগিয়ে দেয় সে। নিজে কিছুটা পেছনেই থাকতে ভালোবাসে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *