তীব্র সমালোচনার মুখে করণ জোহর

Written by

in

বলিউডের প্রভাবশালী নির্মাতা ও প্রযোজক করণ জোহর সম্প্রতি তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে, অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে একটি প্রচারণা অনুষ্ঠানে তিনি ‘আপত্তিকর’ আচরণ করেছেন।

ঘটনাটি ঘটে ‘কল মি বে’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের প্রচারে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অনন্যা কথা বলার সময় করণ আচমকা তার পেছনের অংশে হাত দেন। এতে অনন্যা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও দ্রুত নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবে হাসিমুখে পোজ দেন।

ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই করণের এই আচরণকে অনুচিত ও অস্বস্তিকর বলে সমালোচনা করেছেন। অনেকের মতে, করণের মতো অভিজ্ঞ ব্যক্তিত্বের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।

আরও পড়ুন
আরও পড়ুন

এটাই প্রথম নয়—এর আগেও আরেকটি অনুষ্ঠানে অনন্যার কোমরে করণের হাত দেওয়ার একটি ভিডিও প্রকাশ পায়, যেখানে অনন্যা সেটি সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সমালোচকরা তার আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন।

তবে এই বিতর্ক নিয়ে এখনো পর্যন্ত করণ জোহর বা অনন্যা পাণ্ডে কেউই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

উল্লেখ্য, ‘কল মি বে’ সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে জনপ্রিয়তা পেয়েছে এবং এর দ্বিতীয় সিজনের কাজ চলছে। নতুন সিজনে অনন্যার সঙ্গে শ্রুতি হাসানও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *