তানিয়া বৃষ্টিকে ইঙ্গিত করে আরশের স্ট্যাটাস

Written by

in

অভিনয়শিল্পী আরশ খান ও তানিয়া বৃষ্টির প্রেমের গুঞ্জনটা বহুদিনের। মাঝখানে দুজনের বিয়ের খবরও ছড়িয়েছিল। যদিও এই দুই তারকাই বিষয়টি তখন গুজব বলে উড়িয়ে দিয়েছেন। 

rnrn

তবে সম্প্রতি তানিয়া বৃষ্টির এক সাক্ষাৎকারে আবারও সংবাদের শিরোনাম হয়েছে এই জুটির সম্পর্কের খবর। যেখানে অভিনেত্রী জানিয়েছেন, আরশ খানের সঙ্গে তার প্রেম নেই। দুজনের সম্পর্কটা ছিল ‘ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ডর মতো। 

rnrn

তানিয়া বৃষ্টি বলেন, ‘আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক, এ ধরনের কিছু না। শুরু থেকেই একসঙ্গে অনেক নাটকের কাজ করেছি। এজন্য অনেকেই নানা ধরনের কথা বলে থাকেন। একসঙ্গে কাজের সূত্রে বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করেছি ও লিখেছি। তবে সম্পর্ক, এ ধরনের কিছু না।

rnrn

তবে তানিয়া বৃষ্টির এই বক্তব্যে ভালোভাবে নেনন আরশ খান। ফেসবুকে অভিনেত্রীর নাম না উল্লেখ করেই তাকে ইঙ্গিত করে পরোক্ষভাবে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। 

rnrn

যেখানে আরশ খান লিখেছেন, ‘ভাই-ব্রাদার টাইপ বলে কিছু নাই। পুসি ক্যাটস আর ভেরি ডেঞ্জারাস। যে ভালোবাসে তাকেই খামচি দেয়।’

rnrn

অভিনেতার স্ট্যাটাসে ভক্তদেরও বুঝতে কষ্ট হয়নি, তার নিশানায় কে ছিলেন। সকলেই কমেন্টবক্সে অভিনেত্রী তানিয়া বৃষ্টির নাম উল্লেখ করেছেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *