Home / Entertainment / তানজীবের নতুন গানের মডেল দীঘি

তানজীবের নতুন গানের মডেল দীঘি

তরুণ সঙ্গীতশিল্পী তানজীব সারোয়ার অল্প সময়েই সঙ্গীতাঙ্গনে পরিচিতি পেয়েছেন। তার প্রথম অ্যালবাম ‘ অন্দরমহল’ প্রশংসিত হয়েছে সর্বত্র। 

rnrn

ওই অ্যালবামের অসাধারণ গানের কথা আর সুরের কারণে অল্প সময়ে শ্রোতাদের হৃদয়কে ছুঁয়েছেন তিনি। 

rnrn

এবার নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন তানজীব। আর এই গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করলেন প্রার্থনা ফারদিন দীঘি।

rnrn

তানজীব সারোয়ার জানান, আমার নতুন মিউজিক ভিডিওটি সামনে আসছে। গানের শিরোনাম ‘ভালো থাকার কারণ’। গানের কথা ও কন্ঠ আমার ; এই গানে মডেল হয়েছেন দীঘি। মিউজিক করেছেন সাজিদ সরকার। 

rnrn

কোরিওগ্রাফি করেছেন আসাদ খান। পরিচালনা করেছেন উজ্জল রহমান। আরটিভি মিউজিকে খুব শিগগিরই দর্শকরা এটি দেখতে পাবেন। আশা করি, গানটি ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *