
বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তটিনী বেশ ভালো অবস্থানে রয়েছেন। অপূর্বর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন একাধিক নাটকে। তাদের জুটি দর্শক পছন্দও করেছেন।
rnrn
তবে তটিনীকে দেখা গেছে এই প্রজন্মের আরেক ভার্সেটাইল অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গেও জুটি বেঁধে অভিনয় করতে। এই জুটি অভিনীত ‘শেষ ঘুম’, ‘ও আমায় ভালোবাসেনি’, ‘শর্টকাট লাভ স্টোরি’, ‘বিষয়টা ভালোবাসার’ নাটকগুলো দর্শকনন্দিত হয়েছিল।
rnrn
গত ১৬ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশ হয়েছে ‘সে আমার আপনজন’ নামে একটি নাটক। এটিও দর্শক আগ্রহ নিয়ে দেখছেন। সর্বশেষ তাদের অভিনীত ‘পরী’ শিরোনামের আরেকটি নাটক ১৯ ফেব্রুয়ারি রাতে ইউটিউবে প্রকাশ হয়। এ নাটকে অভিনয়ের জন্যও প্রশংসিত হচ্ছেন তৌসিফ-তটিনী।
rnrn
এ প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, তটিনী শুরু থেকেই খুব ভালো করছে। তার প্রতি প্রত্যাশা ছিল অনেক, যা সে পূরণ করে যাওয়ার চেষ্টা করছে। তাকে সময় দিলে অনেক ভালো করবে। আগের মতো সর্বশেষ প্রতাশিত দুটি নাটকেও তটিনী খুব ভালো অভিনয় করেছে।
rnrn
তটিনী বলেন, দর্শকের প্রিয় অভিনেতা তৌসিফ ভাই খুব ভালো ও সহযোগিতাপরায়ণ একজন সহশিল্পী। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেতা। আগের মতো নতুন দুটি নাটকের জন্যও দর্শকের কাছে খুব ভালো সাড়া পাচ্ছি আমরা।
আনন্দনগর প্রতিবেদক





