Home / Entertainment / ঢাকা সফর নিয়ে যে বার্তা দিলেন হানিয়া

ঢাকা সফর নিয়ে যে বার্তা দিলেন হানিয়া

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।  বিষয়টি এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন তিনি নিজেই।

তিনি জানান, সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসছেন অভিনেত্রী।

হানিয়া আমির বলেন, হাই বাংলাদেশ, আমি হানিয়া। সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে থাকছে ছোট্ট একটা সারপ্রাইজ।

শুধু পাকিস্তানে নয় বাংলাদেশ ও ভারতেও তুমুল জনপ্রিয় হানিয়া আমির। অভিনয় থেকে স্টাইল, সবখানেই তাকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা দেখা যায়।

‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১৬ সালে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’–এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এ অভিনেত্রী। 

‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে পাকিস্তানি অভিনেত্রীর। ছবিটি পাকিস্তানেও বেশ সাফল্য পেয়েছেন। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন হানিয়া। অভিনয়ের পাশাপাশি গানও গেয়ে থাকে হানিয়া।

এছাড়া পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া। ধারাবাহিকের প্রতি পর্বের জন্য প্রায় তিন লাখ রুপি পারিশ্রমিক পান তিনি। জনপ্রিয়তা বাড়তে থাকায় পারিশ্রমিকও বেড়েছে তার। বর্তমানে চার লাখ রুপি পারিশ্রমিক নেন হানিয়া। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। ২৮ বছর বয়সি এ অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক কোটি ৩৫ লাখের বেশি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *