Home / Entertainment / ডিবির প্রধানকে নিয়ে যা বললেন হিরো আলম

ডিবির প্রধানকে নিয়ে যা বললেন হিরো আলম

ঢাকা মহানর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়ে সংস্থাটির প্রধান হারুন অর রশিদের সঙ্গে দেখা করেছেন সময়ের আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।

rnrn

ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে এদিন বেলা আড়াইটার দিকে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। প্রায় আড়াই ঘণ্টা পর ডিবি কার্যালয় থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

rnrn

এ সময় গোয়েন্দা প্রধানের প্রশংসা করে হিরো আলম বলেন, হারুন স্যার অনেক ভালো মানুষ। আমার অভিযোগ তিনি শুনেছেন। তিনি আমাকে সমস্যা সামাধানের আশ্বাস দিয়েছেন। এ ছাড়া আগামী নির্বাচনে তিনি আমাকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।

rnrn

এদিন চলচ্চিত্রের কয়েকজনের নামে অভিযোগও করেছেন বলে জানিয়েছেন আলোচিত এই ইউটিউবার। হিরো আলম বলেন, ডিবিতে আমাকে ডাকা হয়নি। আপনারা দেখছেন, আমাকে নিয়ে অকথ্য ভাষায় নানা ধরনের কথা বলছে চলচ্চিত্রের কিছু লোকজন। আগে আমাকে কেউ বকা দিলেও প্রতিবাদ করতাম না। কিন্তু চলচ্চিত্রের কিছু পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রী আমার বিরুদ্ধে নানা ধরনের কথা ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ নিয়ে এসেছি।

rnrn

নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছি। এতে যারা আমাকে নিয়ে নানা ধরনের কথা বলেছেন, তাদের নাম আছে। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি।

rnrn

তিনি বলেন, কিছু ব্যক্তি আমার ফেসবুক ও ইউটিউবের কিছু কন্টেন্ট নিজের কন্টেন্ট বলে লাইসেন্স করে নিয়েছে। তারা এখন এসব তাদের দাবি করে আমার চ্যানেলে স্ট্রাইক ও রিপোর্ট করছে। সব মিলিয়ে আমি নিজেই এসেছি ডিবি অফিসে। কন্টেন্ট নিয়ে যারা রিপোর্ট মেরেছে, অভিযোগে তাদের নামও আছে।

rnrn

এ সময় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ও পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানকে নিয়েও কথা বলেন হিরো আলম।

rnrn

তিনি বলেন, আরাভ যে পুলিশ হত্যা মামলার আসামি, এ বিষয়ে ডিবি থেকে আগে কিছু জানানো হয়নি। আমি আরাভের দাওয়াতেই দুবাই গিয়েছিলাম। তদন্তের স্বার্থে আরাভের বিষয়ে কিছু জানতে চাইলে আমি সহযোগিতা করব। তারা (ডিবি) আমাকে ডাকলে আমি আসব। সে (আরাভ) যদি আসামি হয়ে থাকে, তাহলে তাকে ধরতে সহযোগিতা করা আমার নাগরিক দায়িত্ব। তাই তদন্তের প্রয়োজনে ডাকলে আমি আসব।

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *