Home / Entertainment / ডিজিটাল বকুলপুরে মাহা

ডিজিটাল বকুলপুরে মাহা

‘বকুলপুর’ নামে একটি ধারাবাহিক নাটকের সিজন টু চলছে দীপ্ত টিভিতে। এ নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নায়মা আলম মাহা। এবার একই চ্যানেলে আগামী ঈদের জন্য কায়সার আহমেদ নির্মাণ করেছেন সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘ডিজিটাল বকুলপুর’। এটিও লিখেছেন বকুলপুরের রচয়িতা আহমেদ শাহাবুদ্দিন। এ নাটকেও অভিনয় করছেন মাহা। এরই মধ্যে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। 

rnrn

এতে অভিনয় প্রসঙ্গে মাহা বলেন, ‘বকুলপুর সিজন টু’তে নিয়মিত অভিনয় করছি। এ নাটকে আমার অভিনীত চরিত্রটির জন্যও আমি বেশ সাড়া পাচ্ছি। এবার আসছে ডিজিটাল বকুলপুর। গল্পটা অন্যরকম। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং।

rnrn

আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’ এদিকে কিছুদিন আগে এনটিভিতে প্রচার শুরু হয়েছে মাহা অভিনীত সাগর জাহান রচিত ও পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসার অলিগলি’। 

rnrn

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যনির্দেশক আবুল হায়াতের পরিচালনায়ও মাহা সম্প্রতি একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘পাগলা হাওয়া বাদল রাত’। এটি শিগ্গির চ্যানেল আইতে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

আনন্দনগর প্রতিবেদক 

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *