
ব্যক্তিগতজীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন না লিওনার্দো ডি ক্যাপ্রিও। অথচ তা নিয়েই অনুরাগীদের কৌতূহল বেশি। এবার শোনা যাচ্ছে— নিজের চেয়ে ২০ বছরের ছোট একজন ভারতীয় সুন্দরীর প্রেমে পড়েছেন ‘টাইটানিক’-এর জ্যাক!
rnনাম তার নীলম গিল— তার সঙ্গেই লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জনের খবর এখন বিভিন্ন বিনোদন সাময়িকীতে।
rnrn
পেজ সিক্সের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, লন্ডনের সেলিব্রিটি হটস্পট ‘চিলটার্ন ফায়ার হাউসে’ ২৮ বছর বয়সি গিলের সঙ্গে ৫৮ বছরের ডিক্যাপ্রিও ডেট করেছেন। এ ছাড়া গিলকে নিজের মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন ডিক্যাপ্রিও।
rnrn
এবার কান চলচ্চিত্র উৎসবে ডিক্যাপ্রিওর ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার প্রিমিয়ার হয়। যুক্তরাষ্ট্রের প্রবীণ পরিচালক মার্টিন স্কোরসেসির ওই সিনেমায় অভিনয় করেছেন ডিক্যাপ্রিও। সেখানেই নীলমের সঙ্গে প্রথম দেখা গিয়েছিল ডিক্যাপ্রিওকে।
rnrn
তবে যে ‘চিলটার্ন ফায়ার হাউসে’ গিলের সঙ্গে ডিক্যাপ্রিওকে দেখা গেছে, সেখানেই চলতি বছরের ফেব্রুয়ারিতে জোসি রেডমন্ডের সঙ্গে আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েছিলেন এই হলিউড তারকা।
rnতবে অস্কারজয়ী ডিক্যাপ্রিওর প্রেমে আর ডেটে বিভিন্নজনের নাম এসেছে গত কয়েক বছরে।
rnrn
২০১৮ সালের শুরুতে মডেল-অভিনেত্রী ক্যামিলা মরোনের সঙ্গে প্রণয় শুরু হয় ডিক্যাপ্রিওর। ২০২০ সালের ফেব্রুয়ারিতে নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন তারা। তবে দুই বছর যেতে না যেতেই বিচ্ছেদের সুর বাজে গত বছর।
rnrn
এর পর ২০২২ সালে ৪৯ বছর বয়সি এ হলিউড তারকাকে ২৭ বছরের জিজি হাদিদের সঙ্গে নিউইয়র্ক শহরে ঘুরতে দেখা যায়।
rnrn
সেই প্রেম দানা বাঁধতে না বাঁধতেই ২১ বছরের তরুণী জোসি রেডমন্ডের সঙ্গে ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জন উড়তে শুরু করে।
rnrn
মডেলিংয়ের জগতে পরিচিত নাম নীলম গিল। নিজেকে একজন ব্রিটিশ-পাঞ্জাবি মডেল হিসেবে তুলে ধরা গিলের ক্যারিয়ার শুরু ১৪ বছর কয়সে। এক দশক আগে ব্রিটিশ ব্র্যান্ড বারবেরি ক্যাম্পেইনে ভারতীয় মডেল হয়ে গিল ইতিহাস গড়েছিলেন।
rnএকার ‘টিন ভোগকে’ গিল বলেন, আমি আনন্দিত যে এমন একটি কোম্পানির জন্য কাজ করছি, যা বৈচিত্র্যকে আলিঙ্গন করে, বিশেষত যারা এটি প্রচার করে যে ব্রিটিশ হওয়া মানে কেবল শ্বেতাঙ্গ নয়।
বিনোদন ডেস্ক





