Home / Entertainment / ঠোঁট নিয়ে কটাক্ষ, জবাব দিলেন নুসরাত

ঠোঁট নিয়ে কটাক্ষ, জবাব দিলেন নুসরাত

কখন পোশাক নিয়ে, কখনও নিজের শরীর নিয়ে, আবার কখনও বির্তকিত কর্মকাণ্ড নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। বলা চলে, বিতর্ক আর ট্রল যেন এই অভিনেত্রীর দৈনন্দিন জীবনের সঙ্গী। এসব নিয়ে মাঝে মাঝেই সংবাদের শিরোনাম হতে দেখা যায় তাকে।

এবার ঠোঁট নিয়ে সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হলেন এই অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে নুর নাহার তাজমিন নামে এক ব্যবহারকারী নুসরাতের একটি পোস্টে মন্তব্য করেন, নুসরাতদি তোমার মুখটা হাঁসের মতো আর ঠোঁট দুটো (লেখার অযোগ্য) মতো।

তবে ওই ব্যবহারকারীর উদ্দেশ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জবাব দেন নুসরাত। মন্তব্যের উত্তরে লেখেন, নুর, তুমি খুব সুন্দর। তোমাকে অনেকটা ভালোবাসা।

কিন্তু কঠোর ভাষায় জবাব দেওয়ার পরিবর্তে বরং মিষ্টি ভাষায় প্রতিবাদ করলেন এই অভিনেত্রী। আর এতেই নুসরাতকে প্রশংসায় ভাসান তার অনুরাগীরা। একজন লিখেছেন, তোমাকে কুর্নিশ। চাইলে বাজেভাবে বলতে পারতে তুমি। তবে তুমি সেটা করোনি। তোমার থেকে এটাই শেখার।

এ বছরের লোকসভা নির্বাচনে টিকিট পাননি নুসরাত। সাবেক এই সংসদ সদস্যকে সম্প্রতি কম দেখা যায় রাজনৈতিক মঞ্চে। বছর খানেক আগে নুসরাত ও তার পার্টনার যশ দাশগুপ্ত খুলেছিলেন এক প্রযোজনা সংস্থা। এই বছরই সেই প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেয়েছিল একটি ছবি, যদিও সেই ছবি একেবারেই হিট হয়নি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *