Home / Entertainment / টিআরপি বাড়াতেই কী শোতে কান্নাকাটি নেহার?

টিআরপি বাড়াতেই কী শোতে কান্নাকাটি নেহার?

নেহা কাক্কর ভারতের এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা। তবে তাকে নিয়ে প্রথম থেকেই নানা আলোচনা-সমালোচনা তুঙ্গেই থাকে। এই গায়িকা কখনো বডি শেমিং-এর শিকার হন, কখনো আবার তার রিয়্যালিটি শোয়ের কর্মকাণ্ড নিয়ে হন ট্রোলড। ইন্ডিয়ান আইডলের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক। তবে নেহা মঞ্চে এমন কিছু কাজ ঘটিয়ে বসেন যা দেখা মাত্রই নেটিজ়েনদের একশ্রেণি হাসি-তামাসায় মেতে ওঠেন।

নেহার খুব চেনা ছবি হচ্ছে শোতে আসা প্রতিযোগীদের কথা শুনে কেঁদে ফেলা। বিভিন্ন প্রতিযোগীরা বহু দূর থেকে বহু কষ্ট করে এই মঞ্চে এসে পৌঁছান। যাদের জার্নি নিয়ে অনেকেই অনেক গল্প শুনতে চান। এগুলোই তো সাধারণের কাছে অনুপ্রেরণা। এগুলো নিয়েই তো সাধারণ মানুষ স্বপ্ন দেখে।

মঞ্চে থাকা বিচারকরাও তাই জানতে চান, কে কোথা থেকে আসছেন, কীভাবে আসলেন এতদূর। কোনো কোনো প্রতিযোগীর গল্প এমন হয়ে থাকে, যা শুনে অনেকেই অশ্রুসিক্ত হন। তবে সকলের গল্পেই কী হাউ-হাউ করে কাঁদতে হয়? হয়ত না। কিন্তু নেহাকে এমন কাণ্ড করতে দেখা যায় প্রায়ই। তাই নেহাও এই ট্রোল থেকে নিস্তার পেলেন না। 

যা নিয়ে ব্যাপক ট্রোলের শিকার হতে হয়েছে তাকে। কেউ প্রশ্ন করেছিলেন, তিনি এত কেন কাঁদেন? কেউ আবার প্রশ্ন করেছিলেন, টিআরপি বাড়াতে এত চেষ্টা? শো-এর জনপ্রিয়তার জন্য এভাবে কাঁদতে হয়? যদিও তিনি বারবার ট্রোলকে এড়িয়েই গেছেন। একসময় সব থেকে বেশি ট্রোল হয়েছিলেন তিনি তার উচ্চতার জন্য। তিনি নাকি ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের বেছে নেন উচ্চতা কম দেখেই। যদিও নেহা এই বিষয় সবসময়ই চুপ।

যদিও নেহা কাক্কর শৈশবে এক ঘরে ১২ জনের সঙ্গে থেকেই বড় হয়েছেন তিনি। পরিবারের আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। গান গেয়ে প্রাথমিক রোজগার করতেন পরিবারের অনেকেই। আর তাই কারও স্ট্রাগলের কথা শুনলে তিনি নিজেকে ধরে রাখতে পারেন না বলেই দাবি করেন। এভাবে কেঁদে ফেলা কোনোভাবেই টিআরপির কথা ভেবে না।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *