
ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর । বৃহস্পতিবার নয়াদিল্লিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মাঝেই বলিউড সুপারস্টার শাহরুখ খান আর অভিনেত্রী বিদ্যা বালানের পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওটি একটি অ্যাওয়ার্ড শো’র। যেখানে কিং খানকে প্রশ্ন করে বিদ্যা বালান জানতে চেয়েছিলেন, কেরিয়ারের কয়টি অ্যাওয়ার্ড তিনি টাকা দিয়ে কিনেছেন?
শনিাবার হিন্দুস্তানটাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে অনুষ্ঠিত হয় ওই অ্যাওয়ার্ড শো। অনুষ্ঠানে গিয়ে শাহরুখ নিজের মুখেই জানিয়েছিলেন তার প্রাপ্ত অ্যাওয়ার্ডের সংখ্যা ১৫০টিরও বেশি।
আইফা ২০১৩ সালের সেই শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান নিজেই। দর্শক আসনে বসেছিলেন । শাহরুখ বিদ্যাকে প্রশ্ন করেন, কতগুলো অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। অভিনেত্রী জবাব দেন ৪৭টি।
এ কথা শুনে হেসে উঠে আইফার সেই বছরের সহ-সঞ্চালক শহিদ কাপুর শাহরুখকে প্রশ্ন করেন, তিনি কয়টি অ্যাওয়ার্ড জিতেছেন।
কিং খান জবাব দেন, ‘আমি আমার অ্যাওয়ার্ড গুনি না। তবে ১৫৫টি অ্যাওয়ার্ড আছে।’ এরপর বিদ্যা শাহরুখকে প্রশ্ন করেন, এর মধ্যে কতগুলো টাকা দিয়ে কিনেছেন? শাহরুখের জবাব, ‘ওই দেড়শোর মতো’।
No hate for SRK but This short video is the reality checked by Vidya Balan of SRK ??? pic.twitter.com/4Vxdp83rxt
— The Winter Guy❄️ (@The_WinterGuy) August 25, 2023
অনলাইন ডেস্ক
Leave a Reply