Home / Entertainment / ‘টাকার জন্য এখন আর কারো সঙ্গে সম্পর্কে লিপ্ত হই না’

‘টাকার জন্য এখন আর কারো সঙ্গে সম্পর্কে লিপ্ত হই না’

বলিউডে অনেক দিন ধরেই অভিনয় করছেন শার্লিন চোপড়া। ক্যারিয়ারে বিভিন্ন সময় খোলামেলা দৃশ্যে অভিনয় করে আলোচনার সৃষ্টি করেছিলেন তিনি। তবে সিনেমার সংখ্যা তেমন বেশি নয়। 

rnrn

অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্যের সিনেমা ও মিউজিক ভিডিও নির্মাণ করছেন তিনি। তবে সম্প্রতি এই অভিনেত্রীর দেওয়া এক সাক্ষাৎকার ফের বিতর্কের সৃষ্টি করেছে। 

rnrn

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত কর্মকাণ্ডে নাম জড়ানো এই অভিনেত্রী এবার নিজের সম্পর্কে করলেন বিস্ফোরক মন্তব্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে শালিন বলেন, ‘টাকার জন্য আমি অনেকের শয্যাসঙ্গী হয়েছি। তবে এখন আর পয়সার বিনিময়ে কারও সঙ্গে সম্পর্কে লিপ্ত হই না।’

rnrn

ওই মন্তব্যের পর অভিনেত্রীকে বয়কটের কথা বলেন অনেকেই। তবে সম্প্রতি শার্লিন দাবি করেন, তিনি যে ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করেছিলেন, তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তার কথায়, যখনই ভালোবাসার প্রসঙ্গ উঠে আসে, ঠিক তখনই প্রাক্তনের সঙ্গে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যায় তার। মনে পড়ে যায় শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্যই সেই প্রেমিক তাকে দামি উপহার দিতেন।

rnrn

ওই প্রেমিক কে ছিলেন, সেটিও জানান শার্লিন চোপড়া। তিনি বলেন, ওই প্রেমিক ছিলেন এক বড় রাজনীতিবিদের ছেলে। এখন তিনিও বড় রাজনীতিবিদ। সম্পর্কে ভালোবাসা ছিল না। ছিল শুধু দামি গিফট, আর উপহারের পরিবর্তে শারীরিক সম্পর্ক।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *