Home / Entertainment / জেরিন খানের নামে গ্রেফতারি পরোয়ানা

জেরিন খানের নামে গ্রেফতারি পরোয়ানা

তুমুল আলোচনা সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। ভারতের শিয়ালদা আদালত অভিনেত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। 

rnrn

জানা গেছে, ২০১৮ সালে ১২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) পারিশ্রমিক নিয়েও ৬টি অনুষ্ঠানে না থাকার অভিযোগে জারি হয়েছে এ গ্রেফতারি পরোয়ানা।

rnrn

ভারতীয় সংবাদমাধ্যম ‘এবিপি আনন্দ’-এ প্রকাশিত এক সংবাদে জানা গেছে, ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় কালীপূজার ৬টি অনুষ্ঠানে না থাকার অভিযোগ উঠেছে এই বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে।

rnrn

নারকেলডাঙা থানায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়। এ ঘটনায় চার্জশিট পেশ করেছে নারকেলডাঙা থানার পুলিশ। জেরিন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *