Home / Entertainment / জীবনের শেষ সাক্ষাৎকারে যা বলে গেছেন আহমেদ রুবেল

জীবনের শেষ সাক্ষাৎকারে যা বলে গেছেন আহমেদ রুবেল

আহমেদ রুবেল চলে গেছেন না ফেরার দেশে। আগামীকাল ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। আট বছর পর মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমাটি। জয়া আহসানের পাশাপাশি এই চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আহমেদ রুবেল। 

বুধবার সন্ধ্যা ৭টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হওয়ার কথা। প্রদর্শনীতে অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এ অভিনেতা। কিন্তু সিনেমার প্রদর্শনী শুরুর আগেই তার মৃত্যুর খবর পাওয়া যায়।

এদিকে গত ৫ ফেব্রুয়ারি ছবিটির মুক্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: 

সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ রুবেলসহ আরও অনেকে। সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেছিলেন, ‘আমাদের পুরো টিমটাই খুব পরিচিত। একাধিকবার কাজ করেছি আমরা। তারিক আনাম খান ভাইয়ের সঙ্গে কাজ করেছি অনেকবার, ছবিতে না হলেও নাটকে কাজ করেছি।

আরও পড়ুন: 

জয়ার সঙ্গেও কাজ করেছি। সে হিসেবে মনে হয়েছে সব কিছুই খুব চেনা। চেনা চরিত্রে কাজ করেছি। কাজ করে যথেষ্ট ভালো লেগেছে।’

উত্তরা থেকে সিনেমার পরিচালক নুরুল আলম আতিক ও আহমেদ রুবেল গাড়িতে করে বসুন্ধরা আসছিলেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *