
বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী শানের স্ত্রী রাধিকার জন্মদিন ছিল ২১ মে। সেদিন সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন শানপত্নী। সেই পোস্টে রাধিকা জীবনের সবচেয়ে কঠিন সময় পার করার কথা জানিয়েছেন।
সংগীতশিল্পী শানের সংগীত অনুরাগীর অসংখ্য নেহায়েত কম নয়। তবে গায়কের মুখে লেগে থাকা হাসিতেও মুগ্ধ অনেকেই। অনুরাগীদের মতে, শানের এই হাসি তাদের ইতিবাচক শক্তি এনে দেয়। কিন্তু গত বছরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন গায়কপত্নী রাধিকা মুখোপাধ্যায়। সম্প্রতি নিজের সেই কঠিন সময়ের অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে খোলাখুলি শেয়ার করে নেন তিনি। সেই সময়ে স্বামী শান তার পাশে ছিলেন বলেও উল্লেখ করেন রাধিকা। কিন্তু ঠিক কী হয়েছিল তার?
গত এক বছরে রাধিকা নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য অনেক কাজ করেছেন। তাই বর্তমানে নিজেকে অনেক বেশি সুখী, হালকা এবং আত্মসচেতন বলে মনে করেন শানপত্নী। তাই জন্মদিনে এই প্রশংসাপত্রই তার কাছে সবচেয়ে বড় উপহার। রাধিকা বলেন, নিজেকে উন্নত করাই ছিল এ বছরের উপহার। আর এটাই হয়তো আমার সবচেয়ে গর্বের জন্মদিন।
সামাজিক মাধ্যমে রাধিকা মনোবিদের পরামর্শ নিয়েছেন। একটি প্রশংসাপত্রের ছবিও শেয়ার করে নিয়েছেন তিনি। সেই সঙ্গে পোস্টে রাধিকা লিখেছেন— জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ। এ বছরটা আমার কাছে আলাদা। এ বছরটা আরও শক্তিশালী এবং নিজেকে আরও সম্পূর্ণ মনে হচ্ছে।
রাধিকা বলেন, তিনি কখনো লুকোননি যে তিনি অবসাদের মধ্য দিয়ে গেছেন। এটা ছিল আমার জীবনের অন্যতম কঠিন সময়। কিন্তু আমি বিশ্বাস রেখেছি যে, সুস্থ হওয়াও সম্ভব। তিনি বলেন, আর আমি এটাও জানি, আমার পরিবারের সমর্থন ছাড়া কিছু সম্ভব হতো না। আমার স্বামী শান, আমার সন্তান সোহম ও মাহি, আমার বাবা-মা এবং বোনেরা সবসময়ে আমার পাশে ছিলেন।
বিনোদন ডেস্ক





