
ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। নিজের ভেরিফায়েড ফেসবুকে নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী ।
rnrn
শুক্রবার ফেসবুকে মৌ লিখেছেন, ‘ফুসফুসে ইনফেকশনের কারণে আজ (গতকাল শুক্রবার) বিপিএল ২০২৪ এর ফাইনাল ম্যাচের পোস্ট শো ক্যানসেল করতে হলো।’
rnrn
তিনি আরও লিখেছেন, ‘জীবন মানুষকে কখন কোথায় এনে দাঁড় করায় কেউ বলতে পারবে না। কিন্তু হতাশ হলে চলবে না। এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। ফরচুন বরিশালকে অভিনন্দন বিপিএল ২০২৪ চ্যাম্পিয়ন হওয়ায়।’
rnrn
সবশেষে মৌসুমী মৌ লিখেছেন, ‘এবারের বিপিএলে বহুবার আমি ফরচুন বরিশালের ম্যাচ শেষে বলেছি আনফরচুনেটলি হেরে গেছে ফরচুন বরিশাল। শেষপর্যন্ত জয়টা কিন্তু তাদেরই হলো। জীবনও এমনই পুরোটা গেম। কেউ জিতে কেউ হারে!’
rnrn
গত জানুয়ারিতে বিয়ে করেছেন মৌসুমী মৌ। সামাজিক মাধ্যমে সে খবর নিজেই জানিয়েছিলেন। এবার জানালেন অসুস্থতার খবর। গত এক দশক ধরে উপস্থাপনায় জনপ্রিয় মুখ মৌসুমী মৌ। উপস্থাপনার সঙ্গে অভিনেত্রী হিসেবে ২০টির বেশি নাটকে কাজ করেছেন।
বিনোদন ডেস্ক
Leave a Reply