Home / Entertainment / ‘জয়টা আমার কাছে ব্যক্তিগত’

‘জয়টা আমার কাছে ব্যক্তিগত’

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের আবহে টালিউড তারকাদের প্রতিক্রিয়া বিশেষভাবে আলোচনায় এসেছে। এর মধ্যে আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের নির্বাচনী জয়ের পর নিজের আবেগ প্রকাশ করতে দেখা গেছে অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে।

৪ মে ফল প্রকাশের পর তিনি এই জয়কে নিজের কাছে ‘খুবই ব্যক্তিগত’ বলে উল্লেখ করেন।

আরজি কর মেডিকেল কলেজের ঘটনার শুরু থেকেই মিমি সরব ছিলেন। দোষীদের কঠোর শাস্তির দাবিতে তিনি যেমন রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, তেমনই সামাজিক মাধ্যমেও সক্রিয় থেকেছেন। এই অবস্থানের জন্য তাকে নানা কুরুচিকর মন্তব্য ও হুমকির মুখেও পড়তে হয়েছে। তবুও তিনি পিছিয়ে যাননি; বরং দৃঢ়ভাবে জানিয়েছেন, হুমকি দিয়ে তাকে থামানো যাবে না।

২০১৬ সালে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নির্যাতিতার মা এবার নির্বাচনে জয়ী হওয়ার পর মিমি সেই খবরটি শেয়ার করে লেখেন, এই জয় তার কাছে খুবই ব্যক্তিগত। তবে তিনি এটাও উল্লেখ করেন, এই সাফল্য কখনোই একজন মায়ের অপূরণীয় ক্ষতির সমান হতে পারে না।

উল্লেখযোগ্য যে, ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মিমি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে আরজি কর ইস্যুতে তার মানবিক অবস্থান সাধারণ মানুষের মধ্যে প্রশংসা পেয়েছে।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *