Home / Entertainment / জন্মদিনে জেল থেকে জ্যাকুলিনকে চিঠি, যা লিখলেন সুকেশ

জন্মদিনে জেল থেকে জ্যাকুলিনকে চিঠি, যা লিখলেন সুকেশ

২০০ কোটি টাকা কেলেঙ্কারীর মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। ২৫ মার্চ সুকেশের জন্মদিন ছিল। জন্মদিনে তিহার জেল থেকে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে চিঠি লিখেছেন তিনি। 

rnrn

সুকেশ জ্যাকুলিনের জন্য লেখেন, ‘আমার বোম্মা, জন্মদিনে তোমার অভাব বোধ করছি। আমার চারপাশে তোমার উপস্থিতিকে মিস করছি। যা ভাষায় প্রকাশ করার ক্ষমতাও আমার নেই। তবে আমি জানি, আমার প্রতি তোমার ভালবাসা কখনই শেষ হবে না। যা আমার সবটুকু জুড়ে রয়েছে। আমি জানি, তোমার সুন্দর হৃদয়ে কী আছে! আমার প্রমাণের দরকার নেই। আমার কাছে তোমার ভালবাসাই সব। আমার এমন সুন্দর একটা মন দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’ 

rnrn

শেষে সুকেশের সংযোজন, ‘তোমার ভালবাসাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।’ 

rnrn

উল্লেখ্য, তেলুগু ভাষায় ‘বোট্টা বোম্মা’ শব্দবন্ধটির অর্থ ‘সুন্দর পুতুল’।

rnrn

আর্থিক তছরুপের মামলায় জ্যাকুলিনের নাম জড়ানোর পর থেকে সুকেশকে নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেন অভিনেত্রী। তবে জ্যাকুলিনের হাত যে এখনই ছাড়ছেন না সুকেশ, তা জেলে বসেই বার বার প্রমাণ করে দিচ্ছেন তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *