Home / Entertainment / জন্মদিনে কারিনার মাকে যে বিশেষ উপহার পাঠাল তৈমুর ও জেহ্

জন্মদিনে কারিনার মাকে যে বিশেষ উপহার পাঠাল তৈমুর ও জেহ্

কারিনা কাপুরের মায়ের জন্মদিনে ছেলে তৈমুর ও জেহ্-এর বিশেষ উপহার। প্রিয় ঠাকুমাকে হাতে তৈরি কার্ড দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাল পরিবারের ছোট্ট সদস্যরা। সামাজিক মাধ্যমে সেই ছবি ভাগ করে নিলেন কারিনা কাপুর খান। সঙ্গে লিখেছেন, “আমাদের পৃথিবীকে জন্মদিনের শুভেচ্ছা। আমার মা।”

rnrn

তৈমুরের কার্ডে জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে রয়েছে নানা ধরনের মজার স্টিকার। “ঠাকুমা, সব কিছুর ঊর্ধ্বে তোমাকে ভালোবাসি,” হাতের লেখায় ঝরে পড়ছে নিষ্পাপ ভালোবাসা। পাশাপাশি এ-ও লেখা রয়েছে, “আমার ‘চিকেন উইংস’ চাই।” অন্যদিকে জেহ্-এর কার্ডে অপটু হাতের আঁকিবুকি। আর ঠাকুমাকে নিয়ে কয়েকটি প্রশংসামূলক স্টিকার। দুই শিশুর সারল্যে ভরা এই প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে ইনস্টাগ্রামে। প্রশংসায় মজেছেন অনিল কাপুর এবং ঋদ্ধিমা কাপুর। ভালোবাসার ইমোজি দিয়েছেন মন্তব্যের ঘরে।

rnrn

সন্তানদের কার্ডের ছবির পাশাপাশি মায়ের সঙ্গে একটি আবেগপূর্ণ ছবি দিয়েছেন কারিনা কাপুর খান। বর্ষীয়ান অভিনেত্রী ববিতা সস্নেহে জড়িয়ে ধরে রয়েছেন মেয়ে কারিনাকে। ছবিতে দূরে দেখা যাচ্ছে রণধীর কাপুরকেও।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *