Home / Entertainment / ছেলের জন্মদিনে মীরার হৃদয় ছোঁয়া উইশ

ছেলের জন্মদিনে মীরার হৃদয় ছোঁয়া উইশ

বলিউড অভিনেতা শহীদ কাপুর ও মীরা রাজপুতের ছেলে জায়ান কাপুর পাঁচ বছরে পা দিল মঙ্গলবার। দিনটি উপলক্ষে শহীদ পত্নী মীরা সন্তানের প্রিয় একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন। 

rnrn

ছবির ক্যাপশনে সন্তানের জন্য একটি মিষ্টি বার্তা দিলেন মা। 

rnrn

মীরা লিখেছেন- চিনি, পিৎজা স্লাইস এবং সবকিছুই চমৎকার! কে জানত আমি এই ছোট্ট আঙুলটায় আনন্দে জড়িয়ে যাব। তীক্ষ্ণ ধী এবং আদুরে হৃদয়, চুটিয়ে জীবন উপভোগ করো আমার সোনার ছেলে! চিরকাল গান বাজুক উচ্চশব্দে! হ্যাপি ৫, আমার জাইনু।

rnrn

মীরা রাজপুতের পোস্টটি হৃদয় ছুঁয়েছে অনেকের। শুভেচ্ছা জানিয়েছেন তার অনুরাগীরা। 

rnrn

শহীদ–মীরার প্রেমের গল্প কোনো বলিউড সিনেমার চেয়ে কম কিছু নয়। পারিবারিক এক বন্ধুর পার্টিতে শহীদের সঙ্গে প্রথম আলাপ হয় মীরার। তখন মীরার বয়স মাত্র ১৬। এরপর দুই পরিবারই শহীদ–মীরার দেখা করার ব্যবস্থা করে দেয়, সেটি ছিল ২০১৪ সাল। 

rnrn

এক সাক্ষাৎকারে শহীদ জানিয়েছিলেন, মাত্র ১৫ মিনিট সময় নিয়ে তিনি মীরার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন, কী কথা বলবেন, কিছুতেই ঠিক করতে পারছিলেন না। শেষ পর্যন্ত অবশ্য ৭ ঘণ্টা গল্প করেছিলেন শহীদ–মীরা। 

rnrn

২০১৫ সালের ৭ জুলাই মীরাকে বিয়ে করেন শহীদ। দিল্লির একটি গুরুদুয়ারায় হয়েছিল তাদের বিয়ের মূল অনুষ্ঠান।

rnrn

বিয়ের দেড় বছর পর শহীদ–মীরার জীবনে আসে তাদের প্রথম সন্তান মিশা। ২০১৮ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান জায়ান। তবে এখন এই দম্পতি মিডিয়ার ক্যামেরা থেকে পরিবারকে দূরে রাখার চেষ্টা করেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *