Home / Entertainment / ছেলেকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব, যে নাম রেখেছেন

ছেলেকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব, যে নাম রেখেছেন

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা দম্পতি সদ্য বাবা-মা হয়েছেন। দুটো ভিন্ন পেশার মানুষ হলেও তাদের মাঝে দারুণ বোঝাপড়া। বিয়ের পর থেকে অনেকটাই কাজ কমিয়েছেন পরিণীতি। অন্যদিকে রাজনীতিতে ব্যস্ততা আপাতদৃষ্টিতে কমেছে রাঘব চাড্ডার। এর মধ্যে ছেলেসন্তানের বাবা-মা হয়েছেন তারা। সন্তানের দায়িত্ব পরিণীতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামলাচ্ছেন স্বামী রাঘব। তাকে দেখে প্রতিবারই অবাক হন অভিনেত্রী। 

জীবনের প্রতিটা চরিত্রে তার স্বামী নাকি শ্রেষ্ঠ। যদিও প্রকাশ্যে রাঘব প্রতিবারই পরিণীতিকে নিয়ে বুদ্ধিদীপ্ত মশকরা করে এসেছেন। গত দুই বছর ধরে ছবির দুনিয়া থেকে দূরে আছেন পরিণীতি। আপাতত স্বামী ও সংসার-সন্তান নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

এর আগে গত ১৯ অক্টোবর মা হয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তারপর থেকেই বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে মা হওয়ার পরবর্তী অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন তিনি। ছেলের এক মাস পূর্ণ হতেই তাকে প্রকাশ্যে আনলেন পরিণীতি। জানালেন ছেলের নাম রেখেছেন ‘নীর’।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই শ্বশুরবাড়ি দিল্লিতে রয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি নিজে ‘ভ্লগিং’ শুরু করেছেন। এবার বাবা রাঘব চাড্ডা ও মা পরিণীতি একসঙ্গে ছেলের এক ঝলক সামনে আনেন। ছোট্ট ও গোলাপি দুটো পা প্রকাশ্যে আনেন। সামাজিক মাধ্যমে স্ট্যাটাসে পরিণীতি লিখেছেন, ‘আমাদের নীর।’ ছোট্ট একটা শব্দ। অর্থাৎ পানির মতো শান্ত। শুদ্ধ, যার কোনো সীমা নেই— স্বর্গীয়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *