
বিভিন্ন সময় খোলামেলা পোশাকে হাজির হয়ে আলোচিত ও সমালোচিত হন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করতে পছন্দ করেন।
rnrn
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ঘুরতে যাওয়ার পুরোনো ছবি পোস্ট করেছিলেন তা নিয়েই কটাক্ষের শিকার হয়েছেন এ অভিনেত্রী। আরজিকর কাণ্ড নিয়ে উত্তপ্ত গোটা শহর। এই সময় নায়ক নায়িকারা কোনও আনন্দ, সেলিব্রেশনের ছবি পোস্ট করলেই সমালোচনা করতে ছাড়ছেন না অনুরাগীরা।
rnrn
কয়েক মাস আগের কথা। পুরো পরিবারের সঙ্গে অভিনেত্রী ঘুরতে গিয়েছিলেন থাইল্যান্ডে। সেখানে গিয়ে সময়টা চুটিয়ে উপভোগ করেছিলেন তিনি। সেই স্মৃতিতেই ডুব দিয়েছিলেন নায়িকা। সেই স্মৃতিই যে তার জন্য বুমেরাং হয়ে যাবে সেটা নায়িকা হয়ত আশা করেননি।
rnrn
অভিনেত্রীর এই স্টোরি মিম তৈরি করেছেন অনেকে। কেউ লিখেছেন,‘এটাই তো আদর্শ সময় বিকিনি পরা ছবি পোস্ট করার জন্য।’ আবার কেউ লিখেছেন,‘এই মুহূর্তে সবাই কতটা চিন্তিত, আপনার চিন্তা হচ্ছে না?’ কাউকে কোনও উত্তরও দেননি অভিনেত্রী। এই মুহূর্তে তেমন কোনও সিনেমাতেও দেখা যায় না তাকে। আপাতত ব্র্যান্ড এন্ডর্সমেন্টেই বেশি ব্যস্ত সময় পার করছেন।
rnrn
২১ দিন হয়ে গেল এখনও পর্যন্ত ন্যায় বিচার পাওয়া যায়নি। যা নিয়ে সরব গোটা রাজ্য এবং দেশ। এই সময়ে নায়িকা পোস্ট করেছেন বিকিনি পরা বেশ কিছু ছবি।
বিনোদন ডেস্ক





