Home / Entertainment / চুম্বন বিতর্কে মুখ খুললেন উদিত নারায়ণ

চুম্বন বিতর্কে মুখ খুললেন উদিত নারায়ণ

সম্প্রতি ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী উদিত নারায়ণের বেশকিছু ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেসব ভিডিওতে বেশকিছু নারী ভক্তকে চুম্বন করতে দেখা গেছে এ গায়ককে। সম্প্রতি একটি কনর্সাটে পারফর্ম করার মাঝেই তিনি এ কাণ্ড ঘটান। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। এবার এ নিয়ে মুখ খুললেন উদিত নারায়ণ নিজেই।

ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ ‘টিপ টিপ বরসা পানি-তে পারফর্ম করার সময় একজন নারী ভক্ত প্রথমে সেলফি তুলতে এগিয়ে আসেন। এর পরই তিনি উদিত নারায়ণের গালে চুম্বন করেন। তার পর উদিত নারায়ণও ওই অনুরাগীর গালে পালটা চুম্বন এঁকে দেন। তারপর একে একে অনেক নারী ভক্ত গায়কের সঙ্গে সেলফি তুলতে আসেন এবং তাদের সবাইকেই চুম্বন করেন তিনি। 

এখানেই শেষ নয়, আচমকা এক ভক্তের ঠোঁটেও চুম্বন করেন গায়ক। যে ভিডিও রীতিমতো ভাইরাল। শিল্পী যে জনসমক্ষে এমন কাজ করতে পারেন, সেটা ভাবতেই পারছেন না অনেক নেটিজেন।

বিষয়টি নিয়ে এইচটি সিটি-কে উদিত নারায়ণ বলেন, আমি ভদ্র মানুষ, আমার পরিবারও ভদ্র। ভক্তরা যখন সামনে এসে তাদের ভালোবাসার কথা জানান, তখন কী তাদের ফিরিয়ে দেওয়া যায়?

গায়ক আরও বলেন, ভিড়ের মাঝে বহু মানুষ ছুঁটে আসেন। সেই সময় আমার দেহরক্ষীরাও উপস্থিত ছিলেন। ভক্তরা দেখা করার সুযোগ পান, তাই কেউ হাত বাড়িয়ে দেন, কেউ আবার হাতে চুম্বন করেন। এ সবই তাদের উচ্ছ্বাস। এ বিষয়টিকে ভিন্নভাবে দেখা উচিত নয়।

সেই সঙ্গে এই বিতর্কের পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন উদিত নারায়ণ। 

তিনি বলেন, আমার পরিবারের ভাবমূর্তি এমনই যে, লোকজন চান বিতর্ক হোক। আদিত্য (গায়কের ছেলে) সব কিছুতেই চুপ থাকেন এবং কোনো বিতর্কে পা দেন না। আমি যখন মঞ্চে গান গাই, উচ্ছ্বসিত হয়ে যাই। ভক্তরা আমাকে ভালোবাসেন। আমি মনে করি, তারা এতটুকুতেই খুশি। আমরা সেই রকম মানুষ নই। আমাদেরও তো ভক্তদের খুশি করতে হয়।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *