Home / Entertainment / চাষবাসের জীবনই সেরা, বলছেন অভিনেত্রী

চাষবাসের জীবনই সেরা, বলছেন অভিনেত্রী

দেশের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন জয়া আহসান। তিনি দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

জয়া আহসান অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলর। চোরাবালি ছবিতে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন জয়া আহসান। 

দেশের জনপ্রিয় অভিনেত্রীকে সম্প্রতি সবজিখেত পরিচর্যা করতে দেখা যায়। সবজিখেত পরিচর্যা করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন- ‘হাতে মাটি, মাথার ওপর সূর্য, মনের মাঝে প্রকৃতি, চাষবাসের জীবনই সেরা জীবন’।

শীতের মৌসুমে দারুণ শাকসবজি করেছেন অভিনেত্রী। নিজের হাতে চাষকরা ফুলকপি, ধনেপাতার সঙ্গে ছতি তুলেন। একটি ভিডিওতে দেখা যায় কাস্তে হাতে সবজিখেত থেকে ফুলকপি সংগ্রহ করছেন অভিনেত্রী।

একটি অনলাইনকে অভিনেত্রী জানান, আমি প্রকৃতিপ্রেমী মানুষ। গাছপালা বা ছাদবাগানে সময় দিতে আমার ভালো লাগে। এ মুহূর্তে আমি ঢাকাতেই আছি। এখানেই বাগানে একটু সময় কাটাচ্ছি।

গত বছর বলিউডের ‘কড়ক সিংহ’ ছবিতে জয়ার অভিনয় প্রশংসিত হয়। চলতি বছরে ভারতীয় বাংলা ছবি ‘ভূতপরীতে’ অভিনেত্রীকে দেখা যায়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *