Home / Entertainment / চমক নিয়ে আসছেন তামান্না ভাটিয়া

চমক নিয়ে আসছেন তামান্না ভাটিয়া

২০১১ সালে বলিউডের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ‘রাগিনী এমএমএস’। এরপর ২০১৯ সালে দ্বিতীয় কিস্তি ‘রাগিনী এমএমএস রিটার্নস’ মুক্তি পায়, যে সিনেমায় মূল আকর্ষণ ছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন।

এবার সেই ধারাবাহিকতায় তৃতীয় সিনেমায় শুরু হয়েছে-‘রাগিনী এমএমএস থ্রি’। আর সেই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে থাকছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। এ সিনেমার নির্মাতা একতা কাপুর ইতোমধ্যে নতুন এ কিস্তি ঘিরে পরিকল্পনা শুরু করেছেন।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, নির্মাতা একতা কাপুর অনেক দিন ধরেই নতুন সিকুয়েল বানানোর কথা ভেবেছিলেন। অবশেষে উপযুক্ত গল্প পেয়ে কাজ শুরু করেছেন। সেই সঙ্গে চলতি বছরের শেষের দিকে ‘রাগিনী এমএমএস থ্রি’র শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

আরও পড়ুন
আরও পড়ুন

সূত্র আরও জানায়, ইতোমধ্যে তামান্না ভাটিয়ার সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা কাপুর। এ সিনেমার ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন। চমক হিসেবে সিনেমায় এবারও থাকবে জমজমাট গান, যা সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *