Home / Entertainment / ‘চক্র ২’ নিয়ে ফেসবুক পোস্টে তৌসিফের সতর্কবার্তা

‘চক্র ২’ নিয়ে ফেসবুক পোস্টে তৌসিফের সতর্কবার্তা

গত বছর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায় বাস্তব ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘চক্র’। মুক্তির পর থেকেই দর্শক–প্রশংসিত সিরিজটির দ্বিতীয় মৌসুমের দাবি ওঠে। অবশেষে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে আইস্ক্রিনে এই সাইকোলজিক্যাল থ্রিলারের দ্বিতীয় মৌসুমের স্ট্রিমিং শুরু হয়েছে।

মুক্তির সঙ্গে সঙ্গেই নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব।  সিরিজটির একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে তৌসিফ লিখেছেন, ‘আইস্ক্রিনে চক্র ২ দেখা যাচ্ছে।’

এরপর সতর্কবার্তা উল্লেখ করে লেখেন, ‘দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য নয়।’

প্রথম মৌসুমের মতো এবারও হুমায়ূন চরিত্রে আছেন তৌসিফ মাহবুব। এছাড়া এতে নতুন সংযোজন হিসেবে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। সিরিজটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী, শাহেদ আলী, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, আরেফিন জিলানি, মার্শিয়া শাওন প্রমুখ।

আরও পড়ুন
আরও পড়ুন

পরিচালক ভিকি জাহেদ নির্মিত ‘চক্র’ সিরিজটি মূলত ১৭ বছর আগে ময়মনসিংহে একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক ‘আত্মহত্যা’ ঘটনার প্রেরণায় তৈরি। প্রথম মৌসুমে ঘটনার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা পাওয়া গেলেও রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি।

শেষ দৃশ্যে দেখা যায়, এক পরিবারের সদস্যরা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সেই ভয়াবহ মুহূর্তে পরিবারের সদস্য লুবনা তার শিক্ষক হুমায়ূনকে খবর দেয়। কিন্তু সমাধান দেওয়া বা পাশে দাঁড়ানোর বদলে হুমায়ূনের আচরণই রহস্যকে আরও জটিল করে তোলে।

দ্বিতীয় মৌসুমে সেই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খোঁজার পাশাপাশি গল্প আরও গভীর ও অন্ধকার মোড় নেবে বলে জানিয়েছেন নির্মাতা।

নতুন সিজন প্রসঙ্গে ভিকি জাহেদ জানান, যেখানে গল্প থেমেছিল, সেখান থেকেই শুরু হবে নতুন অধ্যায়। আদম পরিবারের পেছনের অন্ধকার ইতিহাস এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কারণ এই মৌসুমের মূল অনুসন্ধান।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *