ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

Written by

in

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী অনুপমা পরমেশ্বর। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘টিলু স্কয়ার’ সিনেমাটি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সিধু।

rnrn

কিছু দিন আগে অনুপমার এ সিনেমার ট্রেইলার মুক্তি পায়। তাতে সিধুর সঙ্গে অনুপমার চুম্বন দৃশ্য রয়েছে। যার ফলে মুক্তির আগে থেকেই জোর আলোচনায় রয়েছে মালিক রাম নির্মিত এ সিনেমা। এদিকে এক সাক্ষাৎকারে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন এ অভিনেত্রী। অনুপমা বলেন, রোমান্স করা সহজ কাজ না।

rnrn

বিশেষ করে ঘনিষ্ঠ দৃশ্য করা কঠিন। কারণ শুটিংয়ের সময়ে আমাদের সামনে অনেক মানুষ উপস্থিত থাকেন। এ সময় অস্বস্তিতে পড়তে হয়। 

rnrn

এ অভিনেত্রী আরও বলেন, বিশেষ করে চুম্বন দৃশ্যটি যখন গাড়ির ভেতরে করেছি, তখন আমার পায়ে দুটি ক্ষত ছিল। এ অবস্থায়ও আমাদের অভিনয় করতে হয় এবং চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে হয়। 

rnrn

এবারই প্রথম নয়, ২০২২ সালের ১৪ জানুয়ারি মুক্তি পায় অনুপমা পরমেশ্বর অভিনীত ‘রাউডি বয়েস’ সিনেমা। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন আশিষ রেড্ডি। মুক্তির আগেই প্রকাশিত হয় সিনেমাটির ট্রেইলার। তাতে এ জুটিকে চুম্বন দৃশ্যে দেখা যায়। ‘প্রেমাম’খ্যাত অনুপমাকে এমন অন্তঃরঙ্গ দৃশ্যে দেখে বিস্ময় প্রকাশ করেন তার ভক্তরা।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *