Home / Entertainment / ঘনিষ্ঠ অবস্থায় অঙ্কুশ, ধরা খেলেন শুভশ্রীর কাছে

ঘনিষ্ঠ অবস্থায় অঙ্কুশ, ধরা খেলেন শুভশ্রীর কাছে

জি-বাংলার ডান্স বাংলা ডান্সের শুটিং চলছিল। আর ঠিক সেখানেই নাকি প্রতিযোগী নারীদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন অঙ্কুশ হাজরা। তার কীর্তি হাতেনাতে ধরে ফেলেন টালিউড নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

rnrn

শুধু তাই নয়, সে মুহূর্ত ভিডিওকলে পৌঁছে গেল অঙ্কুশের প্রেমিকা ঐন্দ্রিলা সেনের কাছেও। ঐন্দ্রিলার ভালোর জন্য অঙ্কুশের সঙ্গে ঠিক এমনটিই করলেন অভিনেত্রী!

rnrn

ভিডিওতে দেখা যায়, প্রিয়াংকা নামে এক প্রতিযোগী অঙ্কুশকে প্রস্তাব দেন— তুমি ১০টা পুশআপ করবে, আর আমি তোমার ওপর বসব। এমন প্রস্তাব শুনে উল্লসিত অঙ্কুশ বলেন, পরেরটার জন্য রাজি। যেমন বলা তেমনি কাজ। খোদ মহাগুরুকেও চ্যালেঞ্জ জানিয়ে অঙ্কুশ বলেন, দেখা ছিল তোমাদের এই ফিটনেস? শুভশ্রী মাঝে টিপ্পনি কেটে বলেন, পা তুলে বাবু হয়ে বসতে হবে।  কিন্তু মুখে এক, কাজ আরেক! 

rnrn

অঙ্কুশের কাণ্ড ঐন্দ্রিলাকে ভিডিওকলে দেখিয়ে শুভশ্রী বলেন, দেখলি তো ঐন্দ্রিলা পুরো শোটাই ও এটা করছে! ফোনের ওপার থেকে তখন ঐন্দ্রিলার কান্নায় ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে গেছেন অঙ্কুশ। 
rnসম্প্রতি জি-বাংলার ডান্স বাংলা ডান্সের মাধ্যমে এমনই একটি প্রমো সামনে এসেছে।

rnrn

এদিকে আরও একটি ভিডিওতে শুভশ্রীকেই প্রতিযোগী প্রিয়াংকার উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে— অঙ্কুশকে দিয়ে ফিটনেস ওয়ার্কআউট কিংবা স্টান্ট করিয়ে নিতে। আর তাতে বেশ ফাঁপড়ে পড়ে যান অঙ্কুশ। কিছু দিন আগে ঐন্দ্রিলা শুভশ্রীকে অঙ্কুশের অত্যাচার তিনি সহ্য করতে পারছেন না জানান। আর সে কারণেই ঐন্দ্রিলার হয়ে অঙ্কুশের বিরুদ্ধে প্রতিশোধ নেন শুভশ্রী। আসলে সবই ঘটে মজার ছলে।

rnrn

টলিপাড়ায় অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের কথা এখন সবারই জানা। প্রায় দিনই একে অপরের সঙ্গে মজাদার ভিডিও শেয়ার করেন। প্রায়শই একে অপরের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায়। কিছু দিন আগে অঙ্কুশ জানিয়েছিলেন তারা প্রেম করলেও আদপে তার আর ঐন্দ্রিলার বিয়েটা হচ্ছে না। কেন অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে হচ্ছে না এ কথা জানতে টলিপাড়ায় শোরগোল পড়ে যায়। 

rnrn

পরে জানা যায়, সবই সিনেমার প্রচার। খুব শিগগির লাভ ম্যারেজ ছবিতে দেখা যাবে এই রিয়েল লাইফ জুটিকে। সঙ্গে থাকছেন রঞ্জিত মল্লিক আর অপরাজিতা আঢ্য। ছবির গল্পে পাত্র-পাত্রীর মা-বাবা প্রেম করেন, আর সে কারণেই তাদের বিয়েটা হচ্ছে না। সেই নিয়ে যত গণ্ডগোল।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *