Home / Entertainment / গৌরী কি ঘরের কাজ করান- ভক্তের প্রশ্নের যে জবাব দিলেন শাহরুখ

গৌরী কি ঘরের কাজ করান- ভক্তের প্রশ্নের যে জবাব দিলেন শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খান আর তার আস্ক এসআরকে সেশন। মাঝেমাঝে কিং খানের ভক্তরা হয়তো ঘণ্টার পর ঘণ্টা টুইটারে পরে থাকেন এই ভয়ে যে, শাহরুখ এসে আবার চলে না যান! কারণ যে কোনো দিন, যে কোনো সময় কিছুক্ষণের জন্য হাজির হন কিং খান। আর তাকে নিয়ে করা প্রশ্নের জবাব দেন তিনি। কিং খানের কাছ থেকে টুইটারে জবাব পাওয়ার আশায় তাই মুখিয়ে থাকেন কেউ কেউ।

rnrn

সে যাই হোক, সোমবারও ছিল এমনই এক শুভদিন। মাত্র ১৫ মিনিটের জন্যই এসেছিলেন এসআরকে। আপাতত বড় ব্যস্ত রয়েছেন তিনি। জাওয়ান আর ডাঙ্কির কাজ চলছে পুরোদমে।

rnrn

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, টুইটারে এক অনুরাগী শাহরুখ খানকে প্রশ্ন করেন, ‘আপনি যে খ্যাতি পেয়েছেন তেমন কেউ কখনও পায়নি, কেমন লাগে আপনার?’ জবাবে কিং খান লিখলেন, ‘কেউ কখনও কিন্তু এর পিছনে থাকা কঠিন পরিশ্রমটা দেখল না। এটা আমি সবচেয়ে বেশি উপভোগ করি।’ 

rnrn

সত্যি তো, বলিউডের বাইরের থেকে এসে বলিউডের কিং হয়ে বসা কি মুখের কথা! ছোট পর্দা থেকে নিজের জার্নি শুরু করেছিলেন শাহরুখ। আজ তাকে ছাড়া বলিউড ভাবাই যায় না। ভারত, দুবাই, পাকিস্তান, বাংলাদেশ শুধু নয়, বরং গোটা দুনিয়ায় তার ভক্তরা ছড়িয়ে আছে। তার ভুবন ভোলানো হাসিতে ফিদা আট থেকে আশি।

rnrn

আস্ক এসআরকে-তে কিন্তু ট্রোলারদেরও ট্রোল করেন তিনি। এবার যেমন একজন লিখলেন, ‘আপনার কাছে ১৫ মিনিটই কেন থাকে? ভাবিজি আপনাকে দিয়ে ঘরের কাজ করায় বুঝি?’ জবাবে শাহরুখ লিখলেন, ‘বেটা তুমি বলেছো, আমি শুনে নিয়েছি। যা এবার গিয়ে ঘর পরিষ্কার কর।’

rnrn

আরেক ব্যক্তি শাহরুখকে জিজ্ঞেস করেন এমন কী যা তার কাছে আছে, অথচ অন্য অভিনেতাদের কাছে নেই? উত্তরে অভিনেতা বলেন, আমার কাছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, স্বদেশ, চক দে ইন্ডিয়া, পাঠান আছে। ওম শান্তি ওম আছে। ওহ এগুলো শো অফ বন্ধ করতে হবে। হাহা।'

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *