Home / Entertainment / গৌরির সিনেমায় শাহরুখের সঙ্গী দীপিকা

গৌরির সিনেমায় শাহরুখের সঙ্গী দীপিকা

বক্স অফিসে চার বছর হিটের মুখ না দেখার পর ‘পাঠান’-এ দীপিকা পাড়ুকানকে সঙ্গী করে ‘বাদশাহ’র আসন ফিরে পেয়েছেন শাহরুখ খান। সে কারণেই হয়তো আর দীপিকার হাত ছাড়তে চাইছেন না তিনি। তাই ‘পাঠান’-এর পর ‘জওয়ান’ সিনেমাতেও শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকাকে।

rnrn

তবে জওয়ানে দীপিকা নায়িকা হয়ে নয়, আসছেন শাহরুখের সহশিল্পী হিসেবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

rnrn

‘জওয়ান’ সিনেমার টিজার আসে গত বছর। ১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারে শাহরুখকে ভিন্ন রূপে দেখা যায়। শুধু এক চোখ বের করা এবং সারা মুখে ব্যান্ডেজে মোড়া শাহরুখকে দেখে বোঝা যায় এটি অ্যাকশনধর্মী সিনেমা। দক্ষিণী পরিচালক অ্যাটনি কুমার পরিচালিত 'জওয়ান' প্রযোজনা করছেন শাহরুখের স্ত্রী গৌরি খান।

rnrn

শাহরুখের বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। আরও আছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। এ ছাড়া অতিথি চরিত্রে আসছেন সঞ্জয় দত্ত।

rnrn

আগামী ২৭ ও ২৮ মার্চ দুদিন শাহরুখের সঙ্গে শুটিং সারবেন দীপিকা। আর পুরো টিমের শুটিং শেষ করার তারিখ ধরা হয়েছে ৩০ এপ্রিল।

rnrn

‘জওয়ান’ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *