Home / Entertainment / গোপন কথা ফাঁস করলেন সারা

গোপন কথা ফাঁস করলেন সারা

সম্প্রতি বলিউডে জনপ্রিয় নায়িকাদের তালিকায় আলোচনায় নাম এসেছে সারা আলি খানের। অসাধারণ লুক দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সক্রিয় সারা। বাবা সাইফ আলি খানের পরিচয় ছাড়াই নিজের গুণে দর্শকের মন জয় করেছেন এ অভিনেত্রী। ‘গ্যাসলাইট নামে তার একটি ছবি মুক্তি পেয়েছে। শেহনাজ গিলের চ্যাট শোতে সম্প্রতি ছবির প্রচারে গিয়েছিলেন সারা।

rnrn

আর সেই শোতে গিয়েই দারুণ কাণ্ড ঘটিয়েছেন সারা আলি খান। সারা নিজেই সেই ঘটনার ভিডিও শেয়ার দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।  ভিডিওতে দেখা গেছে, পর্দার আড়ালে গিয়ে সারাকে ‘নক নক’ বলে ডাকছেন শেহনাজ। সারা বলছেন, গানের লাইন ধরে, ‘কুন্ডি মাত খড়কাও রাজা’। অর্থাৎ দরজা ধাক্কানোর প্রয়োজন নেই।  এর পরই দেখা যায়, শেহনাজ সেই পর্দার আড়ালে ঢুকে পড়লেন।

rnrn

তার পরেই পর্দায় প্রবল কম্পন। সারাকে বলতে শোনা যায়, চিত্রাঙ্গদা ম্যামের গানের পর গরমটা হঠাৎ বেড়ে গেছে। এর পরই শেহনাজ বলেন, ‘এ কী আমার লিপস্টিক কোথায়?’ অর্থাৎ তারা বোঝাতে চান, পর্দার আড়ালে একে অপরকে চুম্বনের ফলে লিপস্টিক মুছে গেছে শেহনাজের। আর সেই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

rnrn

অনেকেই সেই ভিডিও দেখে সমালোচনা করেছেন। পর্দার আড়ালে দুই নায়িকার চুম্বনের ভিডিও শোরগোল ফেলেছে অনুরাগীদের মধ্যে। অনেকেই আবার তাদের সমকামী বলে উল্লেখ করেছেন।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *